৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

অবশেষে বিয়ে করলেন সেই বর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )

নেত্রকোনা: কলমাকান্দায় যৌতুকের টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া সেই বর এবার যৌতুক ছাড়াই বিয়ে করলেন। গত শুক্রবার রাতে এ বিয়ে কাজ সম্পন্ন হয়। বরের নাম হাসেন মিয়া (২৫)। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের শরীফ মিয়ার ছেলে। আর কনে পার্শ্ববতী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তানিয়া খাতুন (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হাসেন মিয়ার সঙ্গে তানিয়া খাতুনের বিয়ে ঠিক হয়। গত বৃহস্পতিবার বিকেলে এ বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো বর তার আত্মীয় স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে এসেছিলেন।

খাওয়া-দাওয়া শেষে বিয়ের কার্যক্রমও শুরু হয়েছিল। এসময় বিয়ে উপলক্ষে বরের পক্ষ থেকে ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। যৌতুকের টাকা দিতে কনের পরিবার অস্বীকার করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।পরে এ নিয়ে শুক্রবার দুপুরে কনের বাবা বাবুল মিয়া বাদি হয়ে বর, বরের বাবাসহ এক আত্মীয় নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে জানতে চাইলে বরের মামা সবুজ মিয়া বলেন, বিষয়টি আমাদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে বাড়িতে পুলিশ এসেছিল। পরে আমরা বর ও কনের পক্ষের লোকজনের মধ্যে কথা বলে যৌতুক ছাড়াই এ বিয়ে সম্পন্ন করি।কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) আলমগীর কবীর সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল । পরে দুই পক্ষের সমঝোতায় শুক্রবার রাতে এ বিয়ে সম্পন্ন হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page