২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

২৮ দিনের বেশি নামজারি পেন্ডিং রাখা যাবে না: ভূমি মন্ত্রণালয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জনবান্ধব ও হয়রানিমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি রেকর্ডে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিদ্যমান সেবাগুলোকে ডিজিটালাইজ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এই খাতকে ঢেলে সাজানো হচ্ছে, যেন দেশের প্রতিটি নাগরিক ঘরে বসেই পান তার কাঙ্ক্ষিত ভূমি সেবা। এরইমধ্যে বিশেষ কারণ ছাড়া ২৮ দিনের বেশি কোনও নামজারি পেন্ডিং রাখা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৪ আগস্ট) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বিবরণীতে এসব তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ভূমি মন্ত্রণালয় ল্যান্ড সিঙ্গেল গেটওয়ে তৈরির মাধ্যমে বিচ্ছিন্ন ডিজিটাল সেবাগুলোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। ফলে নাগরিকরা এক জায়গা থেকেই সব ধরনের ভূমি সেবা পাবেন। জিপিএস এবং জিও ফেন্সিং প্রযুক্তির সাহায্যে ভূমির মালিকরা তাদের জমির সব তথ্য গুগল আর্থে প্লট করে দেখতে পারবেন, যা ভূমির অবস্থান ও মালিকানা সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবে।

এতে আরও বলা হয়, পরবর্তী ধাপে এ জরিপের সঙ্গে ভূমির মালিকানার ম্যাপিং করা হবে। রাজস্ব আদায়ের তথ্য, নামজারি প্রক্রিয়া এবং মামলা থাকলে মামলার বর্তমান অবস্থার তথ্যগুলো সংযুক্ত করা হবে। এছাড়া নাগরিকরা এখন নিজস্ব মোবাইল নম্বর দিয়ে অনলাইনে জমির নামজারির মাধ্যমে ঘরে বসেই পরচা বা খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

একই সঙ্গে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্থাও চালু হয়েছে। ভূমির খাজনা পরিশোধ, নামজারি, জমাখারিজ, খতিয়ান বা পরচা সার্টিফায়েড কপি এবং মৌজা ম্যাপ সংগ্রহও অনলাইনে সম্ভব হচ্ছে। এতে সেবাগ্রহীতাদের সময়, শ্রম এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হচ্ছে।

শুধু তাই না, বিশ্বের যে-কোনও দেশ থেকে ০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে অথবা ভূমিসেবা পোর্টাল বা ‘ই-খতিয়ান’ মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি আবেদন করে খতিয়ান ও মৌজা ম্যাপের সত্যায়িত কপি নিজ নিজ ঠিকানায় পাওয়া যাবে।

প্রকাশিত ওই তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় স্থাপিত ভূমি ভবনের নিচতলায় নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১৬১২২ নম্বরে ফোন করে অথবা ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ‘ভূমি উন্নয়ন কর’ মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এনআইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করা সম্ভব হচ্ছে। কর পরিশোধের সঙ্গে সঙ্গে নাগরিকরা তাৎক্ষণিকভাবে কিউআর কোডসমৃদ্ধ একটি দাখিলা পাচ্ছেন, যা ম্যানুয়াল পদ্ধতির দাখিলার সমমানের ও সর্বত্র গ্রহণযোগ্য। যাদের জমি নিয়ে জটিলতা রয়েছে তাদের প্রতিবছর মে মাসে ভূমি সেবা সপ্তাহে, ভূমি মেলায় ও ভূমি অফিসগুলোতে অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদান করা হবে।

এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) যুক্ত হওয়ায় নাগরিকদের অনলাইন সিস্টেমে পরিশোধিত ফিসগুলো তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে। এছাড়া, সারা দেশে ভূমিসেবার অনলাইনে আদায়কৃত ফিস সরাসরি ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে, যা পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ কারণ ছাড়া ২৮ দিনের বেশি কোনও নামজারি পেন্ডিং রাখা যাবে না। সকল পেন্ডিং ডিসিআরের জন্য এক্সেল তালিকা থেকে নাগরিকদের ফোন করে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। এই বিষয়ে মনিটরিং কর্মকর্তারা নিয়মিত তদারকি করবেন।

এছাড়াও, আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান সফটওয়ারগুলো আপডেট করে জনসাধারণের ব্যবহারের জন্য গত ১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ডিবির অভিযানে চল্লিশ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারি আটক, পাজেরো গাড়ি জব্দ
ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান
সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন
সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ
দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

You cannot copy content of this page