সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গত ১৮ জুলাই থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুরু হয়েছে।এরই অংশ হিসেবে রবিবার (২৫ জুলাই) বেলা ১১ টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চত্বরে আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার কাজের উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আব্দুল বাতেন। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো: আ: মালিক, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, সাংবাদিক মো: শাহীন আলম সহ এলজিইডির কর্মীবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে নিয়ে হাসপাতাল পরিশর্দনে রোগীদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।এদিকে দুপুরে উপজেলা পরিষদ হল রুমে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মিনহাজুল ইসলাম’র বদলী জনিত কারনে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আজগার আলী, আরডিও শ্রীকান্ত তালুকদার, উপজেলা প্রথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: ফারজেল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক-১ মো: আ: মালিক, ভুমি অফিসের কর্মকর্তা মো: আবুল আসাদ,ইউএনও অফিস সহকারী প্রান্ত তালুকদার সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ।পরে সহকারী কমিশনার ভুমি মো: মিনহাজুল ইসলাম কে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


মন্তব্য