১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ  নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় পানি চলাচলের পথ ও নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে এবং সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (২৬ জুলাই ২০২৬) সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও স্থানীয় কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত স্মারক লিপি দেওয়া হয়েছে।রিয়াজউদ্দীন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল হাশেমের সভাপতিত্বে এবং সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসির উদ্দিন চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,৮ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাহবুব সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন,পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,জামায়াত নেতা সেলিম খান,হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতকানিয়া উপজেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দাউদ মাহবুব চৌধুরী,সাতকানিয়া পৌরসভা ছাত্রদল নেতা আব্দুর রহিম মাহী,এছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শত শত সাধারণ কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।মূল সমস্যা ও স্মারকলিপির সারসংক্ষেপ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পেশ করা অভিযোগে এলাকাবাসী জানান, ৮ নম্বর ওয়ার্ডের বিলে কিছু প্রভাবশালী ব্যক্তি মাছ চাষের উদ্দেশ্যে কৃত্রিমভাবে পানি আটকে রাখায় এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।হাজী বেলায়েত আলী সড়কের ২টি ব্রিজের ওপর ও নিচে বাঁধ নির্মাণ।উপজেলা মোড়ের দক্ষিণে অবস্থিত দারোগা ব্রিজে পানি চলাচল বাধাগ্রস্ত করা।শাম চৌধুরীর বাড়ির কবরস্থানের পূর্ব পাশের ব্রিজ এবং ওয়ার্ডের অন্যান্য অভ্যন্তরীণ কালভার্টের ওপর-নিচে পানি আটকে রাখা।পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে না পারায় এলাকার কৃষিকাজ ও জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। কৃষকরা সময়মতো জমিতে চাষাবাদ করতে না পেরে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সামান্য বৃষ্টিপাত হলেই বিলসংলগ্ন বসতবাড়িগুলো পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়। এছাড়া রাস্তাঘাট দীর্ঘদিন পানির নিচে থাকায় তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়ভাবে মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো সুরাহা মেলেনি। উল্টো তারা প্রতিবাদকারীদের ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদান করায় এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে অবিলম্বে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিলের স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। যাতে দ্রুত কৃষিজমি, বসতবাড়ি ও রাস্তাঘাটকে এই তীব্র জলাবদ্ধতা থেকে রক্ষা করা সম্ভব হয়।সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান বলেন,আপনাদের কষ্টের কথা শুনেছি এবং লিখিত অভিযোগ পেয়েছি। জলাবদ্ধতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করা এবং কৃষিজমি বিপন্ন করা সম্পূর্ণ আইনগত অপরাধ।আপনাটা নিজ দায়িত্বে সব অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা অপসারণ করুন। অন্যথায় প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি চলাচলের পথ উন্মুক্ত করবে। আপনাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page