২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ সখিপুরে মহান মে দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম। আসামীদের গ্রেফতার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক আউলিয়াপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার ও তার বৃদ্ধ পিতা আঃ ছালাম চৌকিদারের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন।শনিবার (২৬ অক্টোবর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আহতদের পরিবারবর্গের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন গুরতর আহত মহিউদ্দিন রানা চৌকিদারের বড়ভাই কাওসার আহমেদ সোহেল চৌকিদার।তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় আমার বৃদ্ধ পিতা আব্দুস সালাম চৌকিদার ও আমার ছোট ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন রানা চৌকিদার আউলিয়াপুর ইউনিয়নের অফিসের হাটে যাওয়ার পথে রাস্তার উপরে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁতপেতে থাকা ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বর এবং অত্র ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক চৌকিদার (৫৪) ও তার ছোট দুই ভাই জহিরুল চৌকিদার(৩৫), বড় ভাই মো. নুহ চৌকিদার(৫৮) এবং আর্শ্বেদ আলী চৌকিদারের দুই ছেলে মোজাম্মেল হক মজু(৪৫) ও মো. খবির চৌকিদার(৩৮) সহ অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী রামদা,দাঁ,লোহার রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার বৃদ্ধ পিতা ও ছোট ভাইকে পিটিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।গুরুতর আহত আমার পিতা আঃ সালাম চৌকিদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। ছোট ভাই মহিউদ্দিন রানা চৌকিদার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জারত আছেন। ডাক্তার বলেছে তার অবস্থা ভাল না।সংবাদ সম্মেলনে কাওসার আহমেদ সোহেল আরও বলেন,ফারুক চৌকিদার গং স্থানীয়ভাবে খুব প্রভাবশালী হওয়ায় তারা গায়ের জোর খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে মাদক ব্যবসা,চাঁদাবাজি, অবৈধভাবে জোড়পূর্বক জমি জমা দখল সহ বিভিন্ন অপকর্ম করে আসছে।এলাকার লোকজন তাদের ভয়ে প্রতিবাদতো দূরের কথা কোন কথা বলতে সাহস পাচ্ছে না।তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে পূর্বথেকে বিরোধ চলে আসছে। কাওসার আহমেদ বলেন, ২০১৫ সালে ফারুক চৌকিদারের ছোট ভাই জহিরুল আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।তাদের ভয়ে মামলা মকদ্দমা করতে পারি নাই, ঠিকমত চিকিৎসা ও করতে দেয়নি।সন্ত্রাসী মোজাম্মেল হক মুজু মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল।২২.১০.২০২৪ ইং তারিখ আমার বাবা ও ছোটভাইকে রক্তাক্ত জখম করার ঘটনায় ওইদিন সন্ধ্যা রাতে আমি বাদি হয়ে উক্ত ৫ সন্ত্রাসীদেরকে আসামী করে সদর থানায় একটি মামলা রুজু করি।মামলা নং- ৩১।এ মামলার প্রধান আসামী জহিরুল চৌকিদারকে পুলিশ গ্রেফতার করে জেলখানায় প্রেরন করে।এতে ক্ষুব্ধ হয়ে অন্য আসামীরা মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদের সহ সাক্ষীদেরকে বিভিন্ন ভাবে খুন,জখম করার হুমকি দিচ্ছে বলে জানান তিনি।এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাসেল জানান ১ নং আসামী জহিরুল চৌকিদারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাওসার আহমেদ সোহেলের মা জাহানারা বেগম,চাচা মো. ইউনুচ চৌকিদার, ফুফাতো ভাই হুমায়ুন,খালু মোনাসেফ মৃধা,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত মহিউদ্দিন রানা চৌকিদারের স্ত্রী বৈশাখী বেগম ও ১০ মাসের শিশু সন্তান আয়মান সাদিক সহ অন্যান্য স্বজনরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page