২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার (কুমিল্লা) >>> দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ’। বৃহস্পতিবার সকালে পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে দৈনিক সমকাল ও কু‌মিল্লার জ‌মি‌নের দে‌বিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, মোহনা টিভি ও দৈনিক নয়া দিগন্তের দেবিদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, দৈনিক বাংলার দেবিদ্বার প্রতিনিধি গোলাম রাব্বি প্লাবন, দৈনিক ইনকিলাবের দেবিদ্বার প্রতিনিধি মো. ফারুক হোসাইন জনি; যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, আনন্দ টিভির দেবিদ্বার প্রতিনিধি মাহফুজ আহমেদ সরকার; অর্থ সম্পাদক চ্যানেল এস-এর মো. আরিফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি ডি‌জিটা‌লের দেবিদ্বার প্রতিনিধি ও কুমিল্লা টেলিস্কোপের সম্পাদক ইসহাক হাসান; দপ্তর সম্পাদক জাগরণ টিভির মো. সাইফুল ইসলাম সজিব; সমাজকল্যাণ সম্পাদক দৈনিক খোলা কাগজের দেবিদ্বার প্রতিনিধি মো. উল্লাহ ভূইয়া সোহাগ; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক সংবাদের দেবিদ্বার প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন; আইটি বিষয়ক সম্পাদক অগ্রযাত্রা প্রতিদিনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবদুল্লাহ সামি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি মো. আল-আমিন।এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আজকের কুমিল্লার অ্যাডভোকেট সুদীপরায়, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, একেএম ফজলুল আমিন খান, মো. কবির হোসেন, ফেস দ্য পিপল-এর দেবিদ্বার প্রতিনিধি আবদুল আলীম, দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মো. রাসেল সরকার, আলোকিত প্রতিদিনের দেবিদ্বার প্রতিনিধি মো. নাজমুল হাসান এবং বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি আল আমিন কিবরিয়া।সভায় উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল বলেন, দেবিদ্বারের সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় এটি একটি নতুন সূচনা। পরিষদের মূল লক্ষ্য হবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানো।তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ওপর অর্পিত দায়িত্ব পালনে এই পরিষদ সর্বদা আপসহীন থাকবে।শেষে তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান
চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড
কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ

You cannot copy content of this page