কবি শাহাদাত হোসেন তালুকদার।
শ্রমনির্ভর রোজ ঘামের জীবন
ঐশ্বর্যের কারণ নয়,
ঘামে তাড়ায় জীবন মানুষের
বেঁচে থাকার জন্য হয়।
শ্রমের মূল্য নাইবা দিলে অন্তত
আহারে বাঁচতে চাই,
শ্রম বিলাবার জীবিকায় ছুটে
লবন পান্থার আশায়।
মেহনতের পৃথিবীতে কোন
মানবিক আদালত নাই ?
ধনী গরীবে বৈষম্যের ভাগী
শ্রমের জীবন লড়াই।
শ্রমিকের চাওয়া ন্যায্য দাবি
স্বার্থের প্রশ্নে নাই,
ওরা মানুষ মেহনতি নির্ভীক
শোষক মুক্ত পৃথিবী চায়।
বিলাসবহুল অট্টালিকা তোমার
শ্রমিকের ঘামের জেরে,
বঞ্চিত শ্রমিক নিপীড়িত নিষ্পেষিত
আদালতের করিডোরে।
শিশু শ্রমের নীতিমালা ভূরি
প্রয়োগের বেলায় নাই,
নতুবা আজও শহর বন্দর গ্রামে
শিশু শ্রমের কমতি কই ?
মানবতার মুল্য ভাবতে কয়জনে
মুখেমুখে সত্যের দোহাই,
হাশরের ময়দানে আল্লাহর বিচারের
শ্রমিকরা অপেক্ষায়।
শ্রমিক দিবসে ঢের বড় অনুষ্ঠান
কবিতা ও লেখা হয়,
বক্তৃতার কবলে শ্রমিক সকলে
শ্রমের মূল্যয়ন কোমায়।


মন্তব্য