২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন জিরা নাকি মৌরির পানি? চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। ভোক্তাদের সাশ্রয়ী মূল্য এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়ায় চালু হয়েছে ‘কৃষকের বাজার’। শুক্রবার সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যতিক্রমী বাজারটির উদ্বোধন করা হয়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি ও মৎস্য অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারের উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন: কৃষকরা যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষ যাতে সস্তায় পণ্য পায়, সেজন্যই সরাসরি এই বাজারের আয়োজন। এখানে কোনো ফড়িয়া বা দালাল নেই।”
সরাসরি কেনাবেচা: কৃষক ও ক্রেতার মাঝে কোনো তৃতীয় পক্ষ নেই।
তাজা পণ্য: মাঠ থেকে সরাসরি আসা শাক-সবজি ও ফলমূল।সাশ্রয়ী দাম: বাজারের সাধারণ দামের চেয়ে কম মূল্যে পণ্য লাভের সুযোগ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও কৃষকদের সাড়া পেলে ভবিষ্যতে স্থায়ী বাজারের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page