১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

লোহাগাড়ায় অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি |

লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকার পশ্চিমে পাহাড়ি এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে গিট লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুলপাগলি এলাকার পশ্চিমে পাহাড়ি এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল কবির দৈনিক আজাদীকে বলেন, দুপুরে আমার পেপে বাগানের পার্শ্ববর্তী পাহাড়ে আবুল ফয়েজ নামে এক ব্যক্তি পানের বরজের বাঁশ বাঁধার জন্য লতা কাটতে যান। এ সময় লাশটি দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে আমিসহ এলাকার মানুষ গিয়ে দেখি লাশটি দেখতে পাই এবং থানা পুলিশকে খবর দিই।আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন দৈনিক আজাদীকে বলেন, ৪নং ওয়ার্ডের চৌকিদার রুবেল আমাকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছে। খোঁজ নিয়ে নিহত নারী আমাদের এলাকার নয় বলে ধারণা করা হচ্ছে, লাশের অবস্থা দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ৩/৪ দিন আগে অন্য কোন এলাকার মেয়েকে হত্যা করে আমাদের এলাকায় ফেলে চলে গেছে।তিনি আরও বলেন, লাশের পরনে ছিল কালো বোরকা বয়স আনুমানিক ২৮/৩০ বছর হবে।খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, স্থানীয়রা তরুণীর মৃতদেহটি দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের গলায় ওড়না পেঁচানো গিট লাগিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণীকে হত্যা করে লাশ গুম করার জন্য পাহাড়ি এলাকায় ফেলে যাওয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page