২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহীর বাঘায় ট্রাফিক সার্জেন্ট এর ব্যক্তিগত গাড়িতে অগ্নি সংযোগ ও ট্রাক ভাংচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ

রাজশাহী বাঘায় আটঘরিয়া এলাকায় আজ বেলা ১১টায় এক ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয় | সারা দেশব্যপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে রাজশাহীর বাঘায় ট্রাফিক সার্জেন্টের ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনাটি ঘটার আগে আরেকটি পৃথক হামলা হয়েছে, বাঘা উপজেলার চকছাতারী এলাকায় ফজরের নামাজ শেষে কয়েকজন জামাত কর্মী বাঘা থেকে রাজশাহী গ্রামী একটি চলন্ত ট্রাকে ইট-পাটকেল ছুড়ে ট্রাকের গ্লাস ভাংচুর করে এমন তথ্য পাওয়া গেছে। এ সময় ট্রাক ড্রাইভার গাড়িটি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। অত:পর জামাত কর্মীরা কাটের গুল দিয়ে রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ সে গুলো সরিয়ে দেয়।

হামলার শিকার, ট্রাফিক সার্জেন্টের নাম শহিদুজ্জামান। তিনি রাজশাহী মহানগরে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রেষণে রয়েছেন। তাঁর বাড়ি চারঘাট উপজেলার সরদহ কুটিপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, ট্রাফিক সার্জেন্ট শহিদুজ্জামান নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে তাঁর স্ত্রীর বোনকে বাঘায় রাখতে যাচ্ছিলেন। তিনি যখন বাঘা উপজেলার আটঘরিয়া মোড়ে পৌঁছান, তখন একদল পিকেটার লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ির গতি রোধ করে। তিনি গাড়ি থামালে তারা লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় তারা আত্মরক্ষার্থে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান,আমরা সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ঘটনাস্থলে যায়। প্রতিবেশী লোকজন জানিয়েছেন, তারা গাড়ির সিলিন্ডার বাস্ট হওয়ার বিকট শব্দ পেয়ে ঘটনা অবগত হয়েছেন। ঘটনা তদন্তের পর বলা যাবে—কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page