২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

যুবদল নেতার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় উখিয়ায় বিএনপি ত্যাগী নেতাকে আসামী! ক্ষেভে ফুসছে আমজনতা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নে বালুখালীতে যুবদল নেতা আনোয়ার সিকদার অপহরণ ঘটনাটি সাজানো নাটক বলে অবহিত করে থাইংখালীতে পৃথক দুইটি সংবাদ সম্মেলন করেছে। ১০ জুন বিকেলে পৃথক দুই সংবাদ সম্মলনের একটি করেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) এম.গফুর উদ্দিন চৌধুরী এবং অপর সংবাদ সম্মেলনটি করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা আবদুল গফুর মুন্না ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে।সংবাদ সম্মেলনে ইউপি’র চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেছেন, উখিয়ার বালুখালী বাজারটি উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর ফুফাতো ভাই জহির উদ্দিন চৌধুরী ২০২৫-২০২৬ অর্থসালের জন্য সরকারী নিয়ম মোতাবেক ইজারা প্রাপ্ত হন। বালুখালী বাজারটি উখিয়ার ঘাট মৌজায় অবস্থান। অথচ উখিয়ার ঘাট মৌজা অতিক্রম করে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে পালংখালী মৌজার ২ ও ৪ নং ওয়ার্ডের ময়নারঘোনা, মরাগাছতলা ও দারুদ তাওহীদ মাদ্রাসাসংলগ্ন এলাকায় ইজারার নামে চাঁদা উত্তোলন করে আসছেন উপইজারাদার আনোয়ার শিকদারের লোকজন। এতে তাদের হাতে বিভিন্ন সময় হয়রানীর শিকার ভুক্তভোগী লোকজনের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান হিসেবে মুল ইজারাদার জহির উদ্দিন চৌধুরীর নিকট ইউপির প্যাডে একখানা চিঠি প্রেরণ করে । যা বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার নিকট অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে উপইজারাদার আনোয়ার সিকদার উল্টো তাকে জাতীয়তা সনদ দেয় নাই এবং চাঁদা দাবী করে হেনস্তা করেছি, কথিত অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও কক্সবাজার কোর্টে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করেন। আমি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্দলীয় হিসেবে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করি। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার হয়। গত ৯ জুন আমার সমর্থক গোষ্ঠীর ব্যানারে ঈদ ভ্রমণ করার আয়োজনের পূর্ব নির্ধারিত কর্মসুচী ঘোষণা করেন। ইজারার নামে ভিন্ন মৌজা এবং অন্য দুই ওয়ার্ড এলাকা থেকে চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে চিঠি প্রেরণ, সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা এবং ঈদ ভ্রমণ’কে বানচাল করার হীন উদ্দেশ্যে গত ৮ জুন রাত ৮ টা থেকে ৯ টার দিকে উপইজারাদার আনোয়ার শিকদার’কে অপহরণ করা হয়েছে মাত্র ১০ মিনিটের ব্যবধানে উদ্ধার, প্রতিবাদে বিক্ষোভ আর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসুচী পালন করেন। আমার বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দেন অনেকেই। কথিত অপহরণের অভিযোগ এনে উখিয়া থানায় আনোয়ার সিকদারের বড় ভাই সরওয়ার সিকদার বাদী হয়ে, আমি সহ ৬ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেন। যা খুবই দুঃখজনক। আমি ঈদুল আজহার নামায পড়ে বাড়িতে ফিরে কথিত অপহরণ ঘটনাকালীন সময় পর্যন্ত বাড়ি থেকে বের হয়নি। অথচ ওই মিথ্যা মামলায় আমার এক ভাইপো, এক জামাতা ছাড়াও স্থানীয় ওয়ার্ড বিএনপি এবং যুবদলের দুই নেতাকেও আসামী করেছে। আমি উক্ত মিথ্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করছি।আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব বলে ঘোষণা দেওয়া পর থেকে নানা ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপহরণের মতো নাটক করে আমাকে জড়াতে হবে, যে কোন সময় নিরহ মানুষ হ*ত্যা করে আমাকে আসামী করার পায়তারা চালাচ্ছে একটি পরিবার! আবার আমাকেও মেরে ফেলতে পারে, তা নিয়ে চরম আতংক আর শংকায় রয়েছি। এর চেয়ে ঘৃণিত আর কিছু হতে পারে না! তারা পারবে না এমন কিছু নাই তারা অত্যন্ত ভয়ংকর আমি তাদের পিছনে ৪৮ বছর রাজনীতি করে এসেছি, আমি সাংবাদিকদের এই কথা বলাতে তারা তাদের দলীয় লোকজন লেলিয়ে দিবে তারা মিছিল করবে, মিটিং করবে, তারা নিজেরা চাঁদাবাজ করবে এখানে তারা দলকে ব্যবহার করে, এইটা হতে পারে না দল তাদের বাপের না! আমিও তো বিএনপি করতাম। টানা তিনবার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পদবী ধারী পার্টি করছিনা। ইউনিয়ন বাসীর স্বার্থে সব দলের সাথে সম্পর্ক বজায় রেখে চলছি।গত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে গাড়ী পোড়া, বিজিবি’র হামলা সহ বহু মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আগের বিএনপি নেই বলে সক্রিয় হচ্ছিনা। অপরদিকে উক্ত সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়েছে পালংখালী ইউপির ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর মুন্না। মিথ্যা সাজানো অপহরণ মামলায় স্থানীয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী সহ অপরাপর নিরীহ মানুষদের আসামী করায় ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আরেকটি সংবাদ সম্মেলন করা হয়। থাইংখালীস্থ মোটর চালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর মুন্না। তিনি বলেন, আমার বিরুদ্ধে করা সাজানো অপহরণ মামলার বাদী পালংখালী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব সরওয়ার সিকদার। আমি তার অনুমোদিত ৫ নং ওয়ার্ড যুবদলের কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমার স্ত্রী মহিলা দলের দায়িত্ব পালন করছেন। আমি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমলে ১৭টি বছর বাড়িতে ঘুমাতে পারিনি যুবদল করেছি বলে। নানা ভাবে হয়রানীর শিকার হয়েছি। দলের দুঃসময়ে প্রতিটি মিছিল-মিটিংয়ে যোগদান করেছি। এখন আওয়ামীলীগ নাই। এই সময়েদলের লোকদের মিথ্যা সাজানো মামলায় আমাকে আসামী করেছে। খুবই দুঃখভারাক্রান্ত মন নিয়ে এর বিচার দলের উর্ধ্বতন এবং দেশবাসীর নিকট দিলাম। পৃথক দুই সংবাদ সম্মেলনে বিএনপি, যুবদল ও স্থানীয় এলাকাবাসীদের অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামে ডিবির অভিযানে চল্লিশ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারি আটক, পাজেরো গাড়ি জব্দ
ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান
সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন
সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ
দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার
দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

You cannot copy content of this page