২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মৌলভীবাজারের কুলাউড়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির অবৈধ চাঁদা দাবী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র কাছে অবৈধ ও অনৈতিক ভাবে চাঁদা দাবী করেছে কুলাউড়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি। গত ১১ অক্টোবর কুলাউড়া উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি নামের একটি সমিতি, জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র কাছে চিঠি দিয়ে প্রোগ্রাম প্রতি তিন হাজার টাকা (৩০০০) চাঁদা দাবী করেছে।‌  এ নিয়ে জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।‌ এর প্রতিকার চেয়ে জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন জানানো হয়েছে।‌চাঁদা দাবী করে কুলাউড়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়, জুড়ীর ব্যবসায়ীরা যদি কুলাউড়া উপজেলায় কোনো প্রোগ্রাম করে বা মাইক ও সাউন্ড সিস্টেম ভাড়া দেয় তাহলে কুলাউড়ার রেইট অনুযায়ী ভাড়া দিতে হবে এবং কুলাউড়া উপজেলায় প্রোগ্রাম করা বাবত তাদের সমিতিকে তিন হাজার টাকা চাঁদা দিতে হবে। কুলাউড়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির এমন অন্যায় আবদারে রীতিমতো অবাক জুড়ীর ব্যবসায়ীরা।‌‌ তারা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দেয়ার পাশাপাশি এই আবেদনের অনূলিপি জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, জুড়ী থানার অফিসার ইনচার্জ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জুড়ী কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটি, ভবানীগঞ্জবাজার ব্যবসায়ী কমিটির কাছে দেয়া হয়েছে। জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র সভাপতি মোঃ খুরশিদ আলম বলেন, জুড়ী বাজারে দীর্ঘদিন থেকে অনেকেই মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসার সাথে জড়িত। আমরা জুড়ী উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ পার্শ্ববর্তী কুলাউড়া, বড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলা এমনকি সিলেট বিভাগের অনেক স্থানে মাইক এন্ড সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে আসছি।  কখনো কোথাও কেউই আমাদের কাছে এমন চাঁদা দাবি করেনি। ‌কিন্ত কুলাউড়া সমিতির এমন আচরণে আমরা হতবাক হয়েছি । আমরা এর প্রতিকার চাই।জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, বাংলাদেশ সাউন্ড সিস্টেম এসোসিয়েশন আইনে এই ধরনের কোন বিধান নেই যে অন্য উপজেলায় গিয়ে প্রোগ্রাম করলে সে উপজেলার সমিতিকে চাঁদা দিতে হবে। এটা রীতিমতো অন্যায়। ‌ পার্শ্ববর্তী অন্যান্য উপজেলা থেকেও অনেক ব্যবসায়ী আমাদের জুড়ী উপজেলায় প্রোগ্রাম করতে আসেন। এ নিয়ে আমরা কখনো কোন অভিযোগ করিনি বা কোনো চাঁদা দাবী করিনি। তিনি বলেন, কিছুদিন পূর্বে আমাদের উপজেলার এক ব্যবসায়ী কুলাউড়া উপজেলায় প্রোগ্রাম করে ফিরে আসার সময় ওই সমিতির নামে তাঁর নিকট চাঁদা দাবী করা হয়।‌ এই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাঁর অপারেটর, রিক্সাসহ আটক করা হয়।‌ পরবর্তীতে আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে তাদেরকে ছাড়িয়ে আনি।জুড়ী উপজেলা মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি’র পক্ষ থেকে বলা হয়, কুলাউড়া সমিতি অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে আমাদের উপর তাদের খবরদারী চাপিয়ে দিতে অবৈধ চাঁদা দাবী করছে। ভবিষ্যতে আমাদের কোন ব্যবসায়ী কুলাউড়ায় কোনো প্রোগ্রামে গেলে তারা হামলা করতে পারে। এ ব্যাপারে তাঁরা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে।এ ব্যাপারে বক্তব্য জানতে কুলাউড়া মাইক এন্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.  তোফায়েলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চান না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ টিটু বলেন, পূজার পরে এ বিষয়টি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।‌

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page