৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

মোংলা বন্দরের নৌযান বহরে নতুন করে যুক্ত হয়েছে ২টি ট্যাগ বোট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে আগত বড় বিদেশী বাণিজ্যিক জাহাজ দ্রুত সময়ে ও নিরাপদে জেটিতে ভিড়াতে কার্যকরী উদ্যোগ সম্পন্ন হয়েছে। এই কাজে বন্দরে যুক্ত হয়েছে এম,টি নীল কমল ও এম,টি জয়মনি নামের দুইটি অত্যাধুনিক টাগ বোট। বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারী) দুপুর ২টায় বন্দরের ৫নম্বর জেটিতে এ নৌযান দুইটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।হংকংয়ের চিও লি শিপইয়ার্ডে নির্মিত এই টাগ বোট দুইটি বুধবার (১৪ফেব্রুয়ারী) দুপুরে বন্দরের ৮নম্বর জেটিতে এসে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার দুপুরে ৫নম্বর জেটিতে টাগ বোট দুইটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ৭০বোলার্ড পুলের পাওয়ার রয়েছে এ টাগ বোটের। এর আগে মোংলা বন্দরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগ বোট ছিল ৪০বোলার্ডের।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ১৭৪কোটি টাকা ব্যয়ে এ টাগ বোট দুইটি সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৭০বোলার্ডের দুইটি টাগ বোট যুক্ত হওয়ায় মোংলা বন্দরে আগত বড় বড় বিদেশী বাণিজ্যিক জাহাজগুলো দ্রুত সময়ে ও নিরাপদে বন্দর জেটিতে ভিড়ানো সম্ভব হবে। এতে করে সার্বিকভাবে জাহাজ হ্যান্ডেলিংয়ে মোংলা বন্দরের সক্ষমতায় নব দিগন্তের সূচনা হলো।বন্দরের নৌযান বহরে যুক্ত হওয়া এম,টি নীল কমল ও এম,টি জয়মনি জলযানের স্বাগত ও উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) এবং উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page