২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ সখিপুরে মহান মে দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড। চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ক্রীড়া প্রতিবেদক ঢাকা। দক্ষিণ এশিয়ার ফুটবলে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটে নাম লিখিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল ছিল অত্যন্ত সতর্ক। বল দখল এবং মাঝমাঠের নিয়ন্ত্রণে সমানে সমান লড়াই চললেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোলশূন্য থাকে নির্ধারিত সময়। ফলে আসরের ভাগ্য নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের রোমাঞ্চ, পেনাল্টি শুটআউটে বাংলাদেশের হয়ে লক্ষ্যভেদ করেন,মুরশেদ আলি,চন্দন রয়
,আব্দুল ফাহিম,রোনান সুলেভান,স্যামুয়েল রাকসাম গোল করতে ব্যর্থ হলেও, ভারতীয় শিবিরের দুই ফুটবলার বল জালে পাঠাতে ব্যর্থ হলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই জয়ের মধ্য দিয়ে গত আসরের (অনূর্ধ্ব-১৯) ক্ষতে প্রলেপ দিল বাংলাদেশ। গতবার ঠিক একইভাবে টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল। ২০২৪ সালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবার এই শিরোপা জিতেছিল লাল-সবুজের দল। এবার ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হলো তারা।

টুর্নামেন্টে বাংলাদেশের পথচলা
পুরো আসরজুড়ে অপরাজিত ছিল বাংলাদেশ দল,পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা। ভারতের সাথে ১-১ গোলে ড্র।সেমিফাইনাল: নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত।
ফাইনাল: টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন।

এই অর্জনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার জানান দিল বাংলাদেশের যুবারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page