১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

বাঁশখালীর গন্ডামারায় এমপি জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলামকে নাগরিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ মার্চ) বিকাল ৩ টার সময় স্থানীয় নতুন মার্কেট শেখ বকশ আলী জামে মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী গন্ডামারা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীল, কর্মী-সমর্থক এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. আলী হোসাইন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হুমায়ূন কবির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ইসমাইল, উপজেলা সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোক্তার হোসেন সিকদার এবং উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি. এম. সাইফুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জুনাইদ, মাওলানা মুহিবুল্লাহ, ইউপি সদস্য রিদুয়ান, বিশিষ্ট লবণ ব্যবসায়ী আবুল হোসাইন, ওসমান গণী, দিদারুল ইসলাম, তাওহিদ আকবর এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page