১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক, (পাবনা) প্রতিনিধি :

পাবনার ফরিদপুর উপজেলায় শাকিব আল হাসান (১৩) হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলম ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোভ্যান ক্রেতা মো. মোক্তার হোসেনকেও (৪৫) থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে ফরিদপুর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পুংগলী ইউনিয়নের রতনপুর গ্রামের হারিজ উদ্দিনের মেজ ছেলে শাকিব আল হাসান। দুপুরে পরিবারের সদস্যরা জানতে পারেন, শাকিব বাড়িতে ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে ডেমরা বাজার এলাকায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করা হয়।একপর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডেমরা ইউনিয়নে মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি জনৈক জব্বার মোল্লার জমি সংলগ্ন নদীর কিনারায় পানিতে একটি শিশুর লাশ ভেসে থাকার খবর পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শাকিবের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরে ফরিদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।মামলা নং ০৮,তারিখ ১৩/০৯/২০২৬ ইং, ধারা -৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড।মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুর হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, জাহিদুর রহমান, ওয়াজেদ আলী ও নুর মোহাম্মদের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।অভিযানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ফরিদপুর উপজেলার দিঘলিয়া বাজার থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহিন আলম ইমনকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের মৃত আবুল প্রাংয়ের ছেলে ও শাহআলমের পালকপুত্র। বর্তমানে তিনি ফরিদপুরের দিঘলিয়া মধ্যপাড়া (বালুরভিটা) এলাকায় শ্বশুর মো. মোস্তফার বাড়িতে বসবাস করতেন বলে জানায় পুলিশ।পরে পুলিশ ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে মোক্তার মেম্বারের ভাঙারির দোকান থেকে ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করে। এ সময় দোকানের মালিক মো. মোক্তার হোসেনকে (৪৫), ধানুয়াঘাটা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে, থানায় নেওয়া হয়। পরবর্তীতে মামলার বাদী উদ্ধার করা অটোভ্যানটি নিজের বলে শনাক্ত করেন।পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার।
ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার
সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১
কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল

You cannot copy content of this page