১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঢাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ৩৫ বছর বয়সী জাহিদুল ইসলাম। এ সময় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। হামলায় তাঁর সঙ্গে থাকা ওয়াহিদ নামের অপর এক বন্ধুও আহত হন।ঘটনার চার দিন পর নিহত জাহিদের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া এজাহারে আরও ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়।হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, প্রধান আসামিসহ বেশ কয়েকজন ঢাকায় অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিষয়ে আজ মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
সুনামগঞ্জে প্রকৃত ভূক্তভোগীদের মাঝে প্রণোদন দেয়া এবং আসন্ন দূর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে…হুইপ জি কে গউছ
পটিয়ায় আতংকিত বাইপাস সড়কে অজ্ঞাত লাশ
শখের বশে বাগান আর খামার গড়ে তুলে প্রশংসায় ভাসছেন বাঁশখালীর ব্যাংকার আরিফুল
চোরাই এসির তার ক্রয়ের অভিযোগে কক্সবাজারে ভাঙারি দোকানদার গ্রেপ্তার
আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা
হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page