১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,১ আটক দেওয়ানগঞ্জ তারাটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ মানুষ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার সাতকানিয়ায় দেওদিঘী বাজারে মোবাইল কোর্ট: ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৬ জন গ্রেপ্তার। ঈদগাঁওতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ৮ জন গ্রেফতার সাতকানিয়ায় জাহিদ হত্যা মামলা: প্রধান আসামি মিষ্টি জসিমসহ গ্রেপ্তার ১১ কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-জবরদখলের অভিযোগ, প্রতিকারের দাবিতে বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুরনবী আহমেদ চট্টগ্রাম  প্রতিনিধি 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা-সম্পত্তি জবরদখল, মসজিদের সম্পত্তি নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সোমবার বিকেলে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছেন। সম্পত্তি নিয়ে বিরোধ, দোকান ভাড়া, মসজিদের সম্পত্তি এবং ভূমি অধিগ্রহণের অর্থ সংক্রান্ত বিষয়েও তাদের মধ্যে বিরোধ রয়েছে বলে অভিযোগ করেন তারা।ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে প্রতিকার চাওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষেরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, সম্পত্তি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি, ভুক্তভোগী পরিবারের হয়রানি বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হলে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার ও স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।এ সময় বিক্ষোভকারীরা নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।বিক্ষোভকারীরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে কোনো বিরোধকে কেন্দ্র করে যাতে নতুন করে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।অভিযুক্ত নুরু রহমান অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই সম্পত্তির ওয়ারিশ মালিক আমি কেনো জবরদখল করতে যাবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page