আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫টি মামলায় ৫ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পরকস্থ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা তাকে সার্বিক সহযোগিতা করেন।অভিযানকালে দেওদিঘী বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করে দেখা যায়, অনেক ব্যবসায়ীর বৈধ ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।এই অপরাধগুলো প্রমাণিত হওয়ায় ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ৫টি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ৫ জন অভিযুক্তকে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন,জনসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে।


মন্তব্য