এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি
কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়।এছাড়া তাদের বহনকারী একটি সিলভার রঙের প্রোবক্স গাড়ি জব্দ করা হয়েছে।রোববার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১-৩০ মিনিট দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের সীতাকুণ্ডের রফিকুল ইসলাম ৫৭ কুমিল্লার মইনুল ইসলাম ২৮ সীতাকুণ্ডের মিজানুর রহমান ২৫ কোম্পানীগঞ্জের নুর নবী ৩৯নুর মোহাম্মদ ৩২ এবং গাড়িচালক সীতাকুণ্ডের আজিজুল মোস্তফা ৩৫ পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে প্রোবক্স গাড়িটিতে তল্লাশি চালানো হয়।গাড়িতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশিতে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা পাওয়া গেলে তাদের আটক করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। সোমবার ১৪ সেপ্টেম্বর তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


মন্তব্য