২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার সাবেক তথ্যমন্ত্রীর এপিএস ও আ’লীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম-সেবা পদক পেলেন কক্সবাজারের পুলিশ সুপার রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু। টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট চাটখিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; পাল্টাপাল্টি অভিযোগ দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

ফরিদপুরের নগরকান্দায় ৩০ বছরেও সংস্কার হয়নি মাটির রাস্তা, দুর্ভোগে ১০ পরিবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি মাটির রাস্তা দীর্ঘ তিন যুগেও পাকা বা সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় চলাচলে ভোগান্তি আরও বেড়েছে।স্থানীয়দের ভাষ্য, কোদালিয়া বোর্ড অফিসের পাকা সড়ক থেকে ফয়সাল সাংবাদিকের বাড়ি হয়ে ঠাকুরবাড়ি মসজিদ পর্যন্ত এ মাটির রাস্তাটি দিয়ে আশপাশের প্রায় ১০টি পরিবারের মানুষ নিয়মিত চলাচল করেন।পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও এ পথ ব্যবহার করে ঠাকুরবাড়ি মসজিদে নামাজ আদায় করতে যান।সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির সময় রাস্তাটিতে পানি জমে কাদামাটির সৃষ্টি হয়। ফলে পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও মুসল্লিদের মসজিদে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৩০ বছরে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছে। চেয়ারম্যান-মেম্বারসহ অনেকে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। তাদের মতে, রাস্তাটি সংস্কার হলে প্রায় ১০টি পরিবারের পাশাপাশি মসজিদে যাতায়াতকারী মুসল্লিদেরও দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।এদিকে স্থানীয় সমাজসেবক সাইফুর রহমান মহল্লাবাসীকে আশ্বস্ত করে বলেছেন, রাস্তাটি সংস্কারের জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। পাশাপাশি সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় কাজ যাতে করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি।দীর্ঘদিনের ভোগান্তির অবসানে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page