১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে দুইজন সংসদ সদস্যর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ম্বেচ্ছাসেবক দল,কৃষকদল,যুবদল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত হন।রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় এ সময় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক,নাদীর আহমদ,রেজাউল হক,মোঃ আনিসুল হক,আ ত ম মিছবাহ,আবুল কালাম আজাদ,এড. জিয়াউর রহিম শাহীন,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুল,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,শাহজাহান মিয়া,শাহ রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দেশ যখন ক্ষমতায় এসেছে জনগনের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন,আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী দেশের ৭০ ভাগ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছেন। তিনি ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড,প্রতিটি পরিবারের অস্বচ্ছল মহিলা প্রধানদের নামে মহিলা ভাতার কার্ডের ব্যবস্থা চালু করেছেন এবং খাল খননের মাধ্যমে কৃষি জমি চাষাবাদে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। কিন্ত পালিয়ে যওয়া বিগত স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান রকমের ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারা বলেন যেখানের ফ্যাসিস্টের দোসরদের পাওয়া যাবে তাদেরকে ধরে পুলিশের সাছে সোপর্দ করার আহবান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডের ছোয়া যেন তৃণমূলের মাষের কাছে পৌছে সেই দিকে খেয়াল রাখার আহবান জানান। কোন অপশক্তির অপতৎপরতা রুখে দিতে উপস্থিত নেতাকর্মীদের সজাগ থেকে রাজপথে থাকার আহবান জানান। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page