২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু। টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট চাটখিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; পাল্টাপাল্টি অভিযোগ দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের চেলা নদীতে বালু উত্তোলনের সময় এলাকাবাসি নৌকা ও বোমা মেশিনে আগুন ধরিয়ে দেন হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান গ্রামবাসী রুহিয়ায় ব্লাড ব্যাংকের কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। প্রতিবন্ধী অধিকার নিশ্চিতে কুড়িগ্রামে জেলা সম্মেলন
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের বহনকারী একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার স্টেশন বাজার এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদা বাজার হয়ে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের একটি চালান নেওয়ার খবর পেয়ে বিজিবির একটি দল সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক আসতে দেখে সেটিকে থামিয়ে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়।পরে ইজিবাইকে থাকা বস্তায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর ইজিবাইকসহ তিন আরোহীকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আলুর বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, একটি বড় ও একটি ছোট দেশীয় তৈরি একনলা বন্দুক, ৪২টি গুলি, একটি ম্যাগাজিন, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন। এ ছাড়া অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।অভিযানে আটক তিনজন হলেন মো. উসমান বেলাল, মো. মুসলিম ও মো. আনসার আলী। বিজিবির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে উসমান বেলাল ও আনসার আলী ১ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের এবং মো. মুসলিম ২৬ নম্বর মোচনি এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চালান প্রতিহত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হবে।উদ্ধার করা অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় বিদ্যুৎস্পৃর্ষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু।
টেকনাফে আলুর বস্তায় মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক ৩ রোহিঙ্গা গ্রেপ্তার
চাটখিলে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৪ ভরি স্বর্ণ-নগদ টাকা ও জমির দলিল লুট
চাটখিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; পাল্টাপাল্টি অভিযোগ
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের চেলা নদীতে বালু উত্তোলনের সময় এলাকাবাসি নৌকা ও বোমা মেশিনে আগুন ধরিয়ে দেন
হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান গ্রামবাসী
রুহিয়ায় ব্লাড ব্যাংকের কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

You cannot copy content of this page