১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চাটখিলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; পাল্টাপাল্টি অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের কয়েকজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ইউনিয়নের উত্তর নারায়ণপুর এলাকার দিদারের দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা, মারধর, দেশীয় অস্ত্র ব্যবহার, টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে চাটখিল থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছে।এক পক্ষের অভিযোগে ফারুক আহম্মেদ দাবি করেন, স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার কারণে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন হকিস্টিক, রামদা, কাঠের বাটাম, ক্রিকেটের স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হন। অভিযোগে তার কাছ থেকে নগদ ৮ হাজার ৫০০ টাকা ও একটি ঘড়ি নিয়ে যাওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল আটকে রাখার দাবি করা হয়েছে।অন্যদিকে, মোরশেদ আলম সুমনের অভিযোগে বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ও অপর একজনের ওপর হামলা করে। এতে তারা আহত হন। অভিযোগে একটি মুদি দোকান থেকে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ারও দাবি করা হয়েছে।দুই পক্ষের অভিযোগেই পরস্পরকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। উভয় পক্ষের আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার তথ্যও অভিযোগপত্রে রয়েছে।এদিকে, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন বলে জানা গেছে।ঘটনার পর উভয় পক্ষই একে অপরকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছে। তবে এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি। দুই পক্ষই নিজেদের দাবির পক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের আহ্বান জানিয়েছে।স্থানীয়রা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের সূত্রপাত হয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করা গেলে এলাকায় উত্তেজনা কমে আসবে বলে তারা মনে করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page