৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ফটিকছড়িতে দিনে-দুপুরে ফ্ল্যাট বাসার তালা ভেঙে চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>> উপজেলা ফটিকছড়ির পৌর সদরে দিনে-দুপুরে ফ্ল্যাট বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোন সময় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে আঞ্জুমানে মুনিরীয়া বারীয়া ভবনের ৩য় তলায় স্বাস্থ্য সহকারী নিলু আক্তারের ৩০৪ নাম্বার বাসায় এ ঘটনা ঘটেছে।এ ব্যাপারে নিলু আক্তারের সাথে কথা বলে জানা যায়- তিনি ২জন বাচ্চাকে সকাল ৯টার দিকে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে সে চাকরির জন্য বাসায় তালা দিয়ে বেরিয়ে যায়। এরপর ১টার দিকে বাচ্চারা লাঞ্চ টাইমে বাসায় আসলে দেখতে পায় বাসার দরজার তালা ভাঙা এবং বাসার ভেতরের সবকিছু তছনছ করা।পরে দেখা যায় নিলু আক্তারের ৩ ভরি স্বর্ণ এবং ঘর খরচ ও বাচ্চাদের জন্য রাখা ৫০হাজার টাকা চোরেরা নিয়ে যায়।এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে আসে।তিনি বলেন- বাসায় দারোয়ান আছে,চুর কিভাবে ঢুকলো জানতে চাইলে,দারোয়ান বলল তখন নাকি তিনি দোকানে গিয়েছিল।এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন- এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page