সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে এ পদক পরিয়ে দেন।পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়।জেলা পুলিশ জানিয়েছে, এ অর্জন পুলিশ সুপার হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি।তাঁর এ অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।এছাড়াও কক্সবাজার জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া এদিন আনুষ্ঠানিকভাবে পিপিএম (সাহসিকতা) পদক গ্রহণ করেন।


মন্তব্য