১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২ পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি। চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা দান বৈশাখে প্রথম হবে দেখা।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতিবন্ধীর জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্দেশনা অমান্য করে এক প্রতিবন্ধী পরিবারের পৈত্রিক কেনা বসত ঘরের জায়গা জোরপূর্বক দখল করে রাতের আঁধারে ঘর নির্মানের অভিযোগ উঠে এসেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার প্রেসক্লাবে এসে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রতিবন্ধী রফিক উল্যাহ’র ছেলে ইয়াছিন আরাফাত।আরাফাত বলেন,আমার বাবা একজন বয়োবৃদ্ধ প্রতিবন্ধী, পড়া-লেখার প্রয়োজনে আমরা এলাকার বাহিরে থাকায় দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকারের দোষরদের সহযোগিতায় আমাদের জায়গা দখল করে ভোগ করে আসছিলেন প্রতিবেশী মোঃ ছানাউল্যাহ। ৫ই আগস্টের পর সহযোগিতার মাধ্যম পরিবর্তন করে আমাদের জায়গার উপর বসতঘর নির্মাণ করতে চাইলে সামাজিক ভাবে তাকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেষ দেয়া হয়। তবে সমাজ প্রতিনিধিদের সিদ্ধান্তকে অমান্য করে রাতের আঁধারে ঘরের নির্মাণ কাজ করতে চাইলে তারা থানা প্রশাসনকে অবিহিত করার পরামর্শ দেয়। সর্বশেষ থানা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতের আঁধারে ঘরের নির্মাণ কাজ চালিয়ে যায়।এবিষয়ে সমাজ প্রতিনিধি সাবেক মেম্বার মোঃ রেজাউল হক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন বলেন,উভয়ের আমিনের উপস্থিতিতে বার বার বৈঠকের পর প্রমাণিত হয় জায়গার প্রকৃত মালিক প্রতিবন্ধী রফিকউল্লাহ, তবে আলোচনা সাপেক্ষে দেড় লক্ষ টাকা দরে প্রতি শতাংশ জায়গার টাকা পরিশোধ করার পর ঘরের নির্মাণ কাজ করার সিদ্ধান্ত থাকলেও টাকা না দিয়ে রাতের আঁধারে জোরপূর্বক ঘরের নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় প্রতিবন্ধী পরিবার কে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়া হয়। তবে থানা প্রশাসনের অবাধ্য হয়ে ঘরের নির্মাণ চালিয়ে যাওয়ায় ছানাউল্যাহ’র বিরুদ্ধে সংশ্লিষ্ট সর্বোচ্চ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তারা।থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,পৈতৃক সুত্রে মালিকানা উপজেলার চরকাঁকড়া মৌজায় ২০৭৯ নং খতিয়ানে ১৪৮৭৮ নং দাগে প্রতিবন্ধী রফিকউল্লাহ ৬.৭ শতাংশ নাল ভূমির মালিক। কিন্তু জোর জবরদখল করে দীর্ঘদিন যাবত ভোগের পর পুরোপুরি দখলে যেতে পরিকল্পিতভাবে সমাজ প্রতিনিধিদের সিদ্ধান্ত কে অমান্য করে রাতের আঁধারে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন জবর দখলকারী মোঃ ছানাউল্যাহ।এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানা এ এস আই ও অভিযোগের বিষয়ে দায়ীত্বপ্রাপ্ত অফিসার জসিম উদ্দিন বলেন,এবিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর বিবাদী মোঃ ছানাউল্যাহ কে ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেষ দেয়া হয়েছে,এবং আগামী শনিবার উভয়ের উপস্থতিতে একটি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান
খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি
যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২
পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি।
চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার
চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে
বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা

You cannot copy content of this page