১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক। লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা জানাজা শেষে জয় বাংলা স্লোগান চট্টগ্রামে গ্রেপ্তার ১৯ মারা গেল আরো১ ২ শিশু, মৃত্যু ছাড়াল ৪৫০ হাম ও উপসর্গ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পেকুয়ায় অসহায়ের বসতবাড়ি পুড়ে ছাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম. পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়নের বোর্ডিং পাড়ায় অগ্নিকাণ্ডে এক অসহায় দিনমজুরের বসতবাড়ি পুড়ে গেছে।বুধবার (৩০এপ্রিল) গভীর রাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় বাড়িটির অর্ধেক ভষ্মিভুত হয়। তবে আগুনের সুত্রপাত নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে। অনেকে মন্তব্য করেছেন পুর্ব শত্রুতার জেরে বসতভিটা থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের দুর্বৃত্তরা গভীর রাতে আগুন ধরিয়ে বাড়িটি পুড়িয়ে দিয়েছে।সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ওইদিন দিবাগত রাত আড়াইটার দিকে বোর্ডিং পাড়ায় আশরাফ হোসেন এর বাড়িতে আগুনের সুত্রপাত হয়। আশরাফ হোসেনের স্ত্রী শিরু আক্তার জানান, আমরা বাড়িতে ঘুমিয়ে ছিলাম। এসময় ঘরের ছালার পলিথিন থেকে আগুনের কুন্ডলী নিচের দিকে ছুটে আসে। প্রাণ বাঁচাতে আমরা চিৎকার করি। এসময় এলাকাবাসীরা এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণ আনা যায়নি। এর একদিন আগে আমার স্বামীকে লবণ মাঠে কাজ করার সময় প্রতিবেশী আজবাহার বেগম ওরফে বুলুর স্বজনরা ধরে ব্যাপক মারধর করে। পরে আহত অবস্থায় পেকুয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। আজবাহার বাদি হয়ে একটি মামলা রুজু করেছিল। এ মামলায় পুলিশ স্বামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরের দিন রাতে বাড়িতে আগুন লাগিয়ে দেয় আজবাহার বেগম।সাবেক ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন, তাঁরা সবাই আমার নিকটাত্মীয়। আজবাহার আমার আপন ভাতিজি। কিন্তু তাঁর এসব অন্যায় আমরা সহ্য করতে পারছিনা। আশরাফকে জেলে পাঠিয়ে তাঁর পরিবারকে উচ্ছেদের পায়তারার অংশ হিসেবে এটি অবশ্যই পরিকল্পিত আগুনের ঘটনা।ইউপি সদস্য নুর মুহাম্মদ বলেন, আমরা হতবাক হয়েছিআজবাহারের আচরণে। যারা আগুন নেভাতে গিয়েছে তাদের হাকাবকা করেছে আজবাহার বেগম। একদিকে আশরাফকে জেলে পাঠিয়েছে। অন্যদিকে মাথাগুঁজার একমাত্র ঠাঁই বসতবাড়িও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডিং পাড়া, সাতঘর পাড়া ও পশ্চিম মগঘোনা নিয়ে গঠিত সমাজ পরিচালনা কমিটি নিয়ে জরুরী বৈঠক করেছি। এ ঘটনায় আমরা বিষ্মিত হয়েছি। দুর্বলের উপর অত্যাচারকারীকে আমরা চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জায়গা নিয়ে দু’পক্ষের বিরোধ আছে। অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ তদন্ত করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় নিহত সৌদি প্রবাসীর লাশ দাফন
খাগড়াছড়ি পানছড়ি দুর্গম পাহাড়ে চিকিৎসায় সেবা প্রদান করে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)
কর্ণফুলী ড্রাই ডককে আন্তর্জাতিক মানে উন্নয়নের আশ্বাস তিন প্রতিমন্ত্রীর
ফরিদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা – ন্যায় বিচারের দাবি
কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা
ফরিদপুরে ইতালি পাঠানোর নামে প্রতারণা, আদালতের মামলায় নারী গ্রেফতার 
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
লবণের দামে দুশ্চিন্তায় চট্টগ্রামের চামড়া আড়তদাররা

You cannot copy content of this page