১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওআইসি সম্মেলনের পার্শ্ব-বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপের গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারে নতুন প্রত্যয় সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ ইসলাম ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে মালদ্বীপ সরকারের গভীর সমবেদনা পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন সাংসদ এনাম। ফরিদপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ভুয়া ভিডিও সংবাদের প্রতিবাদে কঠোর অবস্থানের ঘোষণা মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ বিনোদন প্রতিবেদক।। ঈদুল আজহা উপলক্ষে একটি গণমাধ্যমের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও ঈদ উদযাপন নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না-এমন প্রশ্নের জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল এবং একজন উপযুক্ত মানুষও তিনি খুঁজে পেয়েছিলেন।

তিনি বলেন, সত্যি বলছি, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। বিয়ে করার মতো একজনকে পেয়েও ছিলাম। যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে আসলে ভেগে গেছে।

বর্তমানে বিয়ে নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই বলেও জানান এই অভিনেত্রী। তার ভাষায়, এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশেপাশে পাই না। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।

এর আগে দুইবার বিয়ের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।

শুধু ব্যক্তিগত জীবন নয়, ঈদ উদযাপন নিয়েও স্মৃতিচারণ করেন তিনি। ছোটবেলার কোরবানির ঈদ তার কাছে ছিল গ্রামের বাড়িতে পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটানোর স্মৃতি।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। ছোটবেলায় ঈদ মানেই ছিল গ্রামের উৎসবমুখর পরিবেশ, আত্মীয়-স্বজনদের বাসায় ঘোরা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো।

তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তার ভাষায়, এখন আর গ্রামে সেভাবে কেউ থাকে না, তাই যাওয়া হয় না। আসলে এখন ঈদের আনন্দটা অনেকটাই দায়িত্বে পরিণত হয়েছে।

রোজার ঈদের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি আরও জানান, ছোটবেলায় ঈদের সবচেয়ে বড় আনন্দ ছিল সিনেমা হলে যাওয়া। বিশেষ করে কিছু জনপ্রিয় সিনেমা দেখার স্মৃতি এখনো মনে গেঁথে আছে।

ব্যক্তিগত জীবন ও শৈশবের ঈদ-দুই ক্ষেত্রেই অকপট মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন বাঁধন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ওআইসি সম্মেলনের পার্শ্ব-বৈঠকে বাংলাদেশ-মালদ্বীপের গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারে নতুন প্রত্যয়
সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান
সখিপুরে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তি আটক
সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে নাহিদ ইসলাম
ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন রাতুল খান
বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে মালদ্বীপ সরকারের গভীর সমবেদনা
পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন সাংসদ এনাম।
ফরিদপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: ভুয়া ভিডিও সংবাদের প্রতিবাদে কঠোর অবস্থানের ঘোষণা

You cannot copy content of this page