আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে নিচে পড়ে মুহাম্মদ মো’মান নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলিয়াকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মো’মান ওই এলাকার বিশিষ্ট আলেম ও রসুলাবাদ ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক শিক্ষক মরহুম মাওলানা আবদুর রহমান ছুফীর কনিষ্ঠ ছেলে।স্থানীয়রা জানান, ঘটনার সময় মো’মান বাড়ির পাশে একটি আম গাছে ওঠেন। একপর্যায়ে পা পিছলে তিনি গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে, তরুণের এই আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও ধর্মীয় অঙ্গনসহ স্থানীয় সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


মন্তব্য