১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে এক যুবককে আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরতি ইউনিয়নের খতিরহাট এলাকার সৈয়দ হোসেনের বাড়িতে এই বর্বরোচিত ঘটনা ঘটে।নিহত সেলিম চরতি ইউনিয়নের খাটাখালি এলাকার বাসিন্দা। এই ঘটনায় আহতরা হলেন-একই এলাকার মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চরতি ইউনিয়নের দূরদূরি বোর্ড অফিস সংলগ্ন একটি বাড়িতে সরোয়ার নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে স্থানীয় কিছু মানুষ। তাকে বেঁধে রাখার খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।এরই জেরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল উত্তেজিত জনতা খতিরহাট এলাকার সৈয়দ হোসেনের বাড়িতে হামলা চালায়। সেখানে চোর সন্দেহে আটকে রাখা যুবকের পক্ষ-বিপক্ষ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজনকে নির্মমভাবে গণপিটুনি দেওয়া হয়। এতে সেলিমসহ তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকে রাখাকে কেন্দ্র করে চরতি ইউনিয়নে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে গণপিটুনিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ ইসমাইল নামে চরতি ইউনিয়নের এক বাসিন্দাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ওসি আরও জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে খতিরহাট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page