৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী >>> রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিসিবি কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।রোববার ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে টিসিবি কার্ডের ভাগ চাইছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার সকালে মহাসড়কের ওপর রফিকুলকে ঘিরে ধরে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা।স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে জুম্মার সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়, যার ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুঠিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপরও উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে শত শত গাড়ি আটকা পড়ে।পরে সেনাবাহিনীর একটি দল এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গাড়ি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুঠিয়া থানার ওসি কবীর হোসেন বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page