৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

নৌকায় ভোট দিন, পুঠিয়া দূর্গাপুরের উন্নয়নে অংশ নিন: দারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহী-৫ (পুঠিয়া,দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে অবিরত। কিন্তু বিগত পাঁচ বছরে সে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে পুঠিয়া দূর্গাপুরবাসী । প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ সব রাস্তা-ঘাটের উন্নয়ন ও সংস্কার করতে চাই। পুঠিয়া দূর্গাপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে চাই । আরও একবার আমাকে সুযোগ দিন, উন্নয়নের ধারায় অংশগ্রহণ করুন। উপভোগ করুন উন্নত পুঠিয়া দূর্গাপুরের সকল সুবিধা।২২ ডিসেম্বর (শুক্রবার) পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিগত সময়ে দুইবারের এমপি থাকাকালীন আমি পুঠিয়া দূর্গাপুরের বেশীরভাগ প্রত্যন্ত অঞ্চল সহ সব এলাকায় পাকা রাস্তা, বিদ্যুৎ সংযোগ, স্কুল, কলেজ, মসজিদ মাদ্রসা, মন্দির করে দিয়েছি। এগুলো বিগত পাঁচ বছরে কোন সংস্কার করা হয়নি। ফলে সব কিছুরই করুণ দশা। আমাকে এবার আপনারা নির্বাচিত করলে প্রথমে এগুলো সংস্কারের ব্যবস্থা করবো। বাকি কাজ গুলোও সমাপ্ত করবো ইনশাআল্লাহ। সেই সাথে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধেও গড়ে তুলবো কঠোর অবস্থান।আমি অনুরোধ করছি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন। বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য গোলাম ফারুক, রবিউল ইসলাম রবি, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ, জেলা যুবলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিঠু, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী সুধীর চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, ভালুকগাছি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page