৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৪ আহত ১৫ বাঁশখালীতে ভয়াবহ আগুন: নিঃস্ব ৭ পরিবার ইন্টারনেটে শিক্ষাব্যবস্থা-ডাঃ ফারহানা মোবিন সাতকানিয়ায় মহাসড়কের জমি দখলের অভিযোগ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর চট্টগ্রামে নারীদের সুরক্ষায় সিএমপি’র ‘সাইবার সাপোর্ট ডেস্ক’ পরিকল্পনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নোয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, ‘বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে।যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষাও বেড়েছে।’ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের নামে এতোগুলো মামলা থাকার পরেও তিনি প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন।আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।’প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্যাহ বলেন, ‘আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা শারীরিক গঠনে এক।আমাদের এদেশে অভাব ছিলো না।শাসনের নামে একদল আমাদের অধিকার হরণ করেছে, এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।এদেশে কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।’আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্যাহ, উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দীন হাসান,চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসেন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল,চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন,চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি রতন চন্দ্র মজুমদার। নোয়াখালী উত্তর ছাত্র শিবির সাবেক সভাপতি ও জামায়েত নেতা আরিফুর রহমান সভা সঞ্চালনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page