১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে এসএমই উন্নয়নে আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে বিসিকের সেমিনার
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি আশরাফুল আলম নিপু

ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা বলেছেন, নির্বাচনের আগে সাধারণ কোনো মামলা নেওয়া হবে না।রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কার্যালয়ে গিয়ে ভালুকা থানায় একটি মামলা রুজুর বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।অভিযোগ সূত্র জানায়, জেলার গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকার জাকির হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক। তিনি জেলার ভালুকা উপজেলায় বসবাস করে ব্যবসা করেন। ব্যবসা করার সুবাদে শেরপুর জেলার নকলা উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম সোহাগের সঙ্গে পরিচয় হয় তার। সোহাগ নিজেও ভালুকায় ভাড়ায় বসবাস করে সুতলি ফ্যাক্টরির ব্যবসা করতেন। মো. জাহিদুল ইসলাম সোহাগ ভালুকায় সুতলির কারখানায় ব্যবসা করে লোকসানে পড়েন। ব্যবসায় লোকসানে পড়ে মো. জাহিদুল ইসলাম সোহাগ ঋণ পরিশোধ করতে এক মাসের সময় বেঁধে দিয়ে আবু বকর সিদ্দিকের কাছ থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যের তিনটি দলিলে চুক্তি করে শর্তসাপেক্ষে ৪ লাখ ৩৩ হাজার টাকা ধার নেন। এক মাস মেয়াদে টাকা ধার নিয়ে জাহিদুল ইসলাম সোহাগ ভালুকা ছেড়ে নিজ বাড়ি শেরপুরের নকলায় চলে যান।

এমতাবস্থায় প্রায় ১০ মাস চলে গেলেও টাকা না দিয়ে জাহিদুল ইসলাম সোহাগ বিভিন্ন ছলচাতুরি করছিলেন। গত ১৮ নভেম্বর আবারও আবু বকর সিদ্দিক টাকা চেয়ে মো. জাহিদুল ইসলামের নম্বরে কল দেন। এ সময় জাহিদুল ইসলাম সোহাগ টাকা দেবেন না বলে জানান। এই ঘটনার পরদিন আবু বকর সিদ্দিক বাদী হয়ে মো. জাহিদুল ইসলাম সোহাগকে অভিযুক্ত করে গত ১৯ নভেম্বর ভালুকা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ১৩ দিন পার হলেও অভিযোগের কোনো অগ্রগতি না দেখে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেনের কাছে যান আবু বকর সিদ্দিক ও তার আত্মীয়। এ সময় ওসি কামাল জানান, নির্বাচনে অনেক কাজের চাপ। তাই নির্বাচনের আগে সাধারণ কোনো মামলা নেওয়া হবে না। নির্বাচনের পরে যাওয়ার কথা বলেন ওসি।
এ বিষয়ে ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন, জাহিদুল ইসলাম সোহাগ ভালুকায় সুতলির কারখানা চালাতেন। কারখানায় লোকসান করে আমার কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার টাকা ধার নেন। এরপর আরও একজনের কাছ থেকে টাকা ধার নিয়ে পালিয়ে তার নিজের গ্রামের বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। টাকা চাইলে বিভিন্ন টালবাহানা করে এবং টাকা দেবেন না বলে জানান। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছি না।অভিযোগের তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম বলেন, বিবাদী জাহিদুলের নম্বরে কল দিয়েছি। তিনি থানায় আসবেন বলে জানিয়েছিলেন। পরে যোগাযোগ করলে বিভিন্ন টালবাহানা করেন।
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এখন নির্বাচনের কাজের অনেক চাপ। নির্বাচনের আগে এসব মামলা নেওয়া যাবে না।
এ বিষয়ে জানতে ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞার সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করলে তিনি বলেন, নির্বাচনের আগে কোনো সাধারণ মামলা নেওয়া হবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page