২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শ্রমিক দিবস কোমায় দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠিত। সভাপতি বাবুল,সাধারন সম্পাদক মাসুদ সখিপুরে মহান মে দিবসে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত। চন্দনাইশে জিপ ও মিনি পিকআপের সংঘর্ষ পুকুরে গাড়ি চিকিৎসকসহ আহত বাঁশখালীতে মাদক বিক্রির দায়ে বৃদ্ধের কারাদণ্ড। চকরিয়ায় খেলতে গিয়ে ধর্ষণের শিকার শিশু অভিযুক্ত বৃদ্ধ পলাতক সোনারগাঁয়ে আইনশৃঙ্খলায় পরিবর্তনের বার্তা, ওসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম সারোয়ার চকরিয়ায় নারী পাচারকারী চক্রের হোতা শিমা গ্রেপ্তার: অপহৃত মাদরাসাছাত্রী উদ্ধার স্থবির শান্তি আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়েছে ইরান যে ৬ কৌশলে চিনি খাওয়া ছাড়তে পারেন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লা খনিতে গিয়ে নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুহায়াত আহমেদ (তাহিরপুর)>>> অবৈধ ভাবে ভারতের কয়লা খনিতে কাজ করতে গিয়ে শ্বাস-প্রশ্বাস সমস্যা জনিত কারণে বাংলাদেশী কয়লা শ্রমিক লোকমান মিয়া (২২) এর মৃত্যুবরণ করেছে।নিহত কয়লা শ্রমিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি গ্রামের মোহাম্মদ বকুল মিয়ার ছেলে।শনিবার(১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর ধারনা কয়লা খনির বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তবে ভারতে গিয়ে অসুস্থ হয়েছে তা অস্বীকার করেছে সুনামগঞ্জ ২৮ বিজিবি স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা গেছে, সীমান্তের চিহ্নিত চোরাকারবারি ও চোরাই কয়লা ক্রেতাদের প্ররোচনায় ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের খাসিয়াদের কয়লা খনিতে যায় কয়লা শ্রমিক লোকমান মিয়াসহ লোকজন। সেখানে কাজ করা অবস্থায় লোকমান মিয়া অসুস্থ হলে থাকে সাথে থাকা লিটন মিয়া ও অন্যান্য সহযোগিরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে লাকমা বাজারে শফিক ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে মারা যায়।ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন,ভারতে যায় নি সীমান্ত এলাকায় কাজ করা অবস্থায় লোকমান মিয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। সাথে থাকা লোকজন তাকে নিজ বাড়ী বন্ধেরহাটি নিয়ে আসে। বাড়ীতে অবস্থান করার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মোটর সাইকেল যোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে দুপুরে মৃত্যুবরণ করেন।তিনি আরও জানান,বর্তমানে তার লাশ নিজ বাড়িতে রয়েছে। কয়লা শ্রমিক টেকেরঘাট কয়লার ডেপোতে কাজ করতেন। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশী কার্যক্রম শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page