৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

তানোরে প্রথম মাচায় তরমুজ চাষে খাইরুল জাকিরের সাফল্য 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> বরেন্দ্র ভূমির তানোরে ধান, আলু ও আম চাষে কৃষকরা দীর্ঘদিন ধরে সাফল্য অর্জন করছেন। তবে পানির সংকট এখানকার বহু পুরাতন সমস্যা। এবার কিছু কৃষক গতানুগতিক পদ্ধতি থেকে সরে গিয়ে নতুন সম্ভাবনাময় ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ হলো: মাচায় তরমুজ চাষ, যা সফল করেছেন খাইরুল ও জাকির নামের দুই চাষি। এখন তাঁদের মাচায় ঝুলছে অফ-সিজনের তরমুজ।তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের বাসিন্দা খাইরুল ও জাকির পরীক্ষামূলকভাবে ২৫ শতক জমিতে তরমুজ চাষ শুরু করেন। কামারগাঁ ইউনিয়নের পাড়িশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই জমিতে, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায়, গত জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েক জাতের তরমুজ বীজ বপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছে ঝুলছে শত শত তরমুজ, যার মধ্যে রয়েছে রঙ্গীলা, আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা জাত।তরমুজ চাষি জাকির জানান, মৌসুমি তরমুজের তুলনায় দেশে অফ-সিজনাল তরমুজের চাহিদা বেশি। ১২-১৪ দিনের মধ্যে তরমুজ উঠানো শুরু হবে। ইতোমধ্যেই স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন।তানোর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব ইসলাম জানান, বরেন্দ্র ভূমিতে তরমুজের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। এমন ফলন দেখে তিনি নিজেই নিয়মিত মাঠে গিয়ে দেখভাল করছেন। প্রতি হেক্টরে ৫০ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page