১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকৃতির খেলা রামুতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা রাজশাহীতে পথের ক্ষুধার্ত কুকুরের পাশে ‘মানবতার মা’ কাজল রেখা ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার এক আসামি গ্রেপ্তার পটিয়ায় এনসিপির মশাল মিছিল। পুনরায় গ্রেফতার বান্দরবান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ রক্ষা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, সবার দায়িত্ব ডিসি জাহিদুল সাতকানিয়ায় মাদ্রাসায় অপপ্রচার ও পরিচালকের ওপর হামলার প্রতিবাদ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৪ পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ১০;০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ” কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশের অর্ধেকের বেশি নাগরিক হলেন মহিলা। আজকে কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত,শিক্ষার অধিকার নিশ্চিত,স্বাস্থ্যসেবা পরিপুষ্টি নিশ্চিতকরণ,আইনি ন্যায় বিচার নিশ্চিত করণ,চিকিৎসা বৈষম্য দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।সেই সাথে বাল্যবিবাহ বন্ধে সকলকে কার্যকর ভূমিকা পালন করার আহবান জানান তিনি।তিনি বলেন দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়,সেজন্য একজন দক্ষ নারী তার শিশু বয়স থেকে সুরক্ষা নিশ্চিতের মধ্যদিয়ে যোগ্য নারী হিসেবে তাদেরকে গড়ে উঠার সুযোগ করে দিতে হবে।পরে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৪ উপলক্ষে গাছের চারা রোপন করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান,জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র ঘোষ,লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রুপক চক্রবর্তী সহ বিভিন্ন স্কুলের মেয়ে শিক্ষার্থী সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page