২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাটখিলে অতিরিক্ত ভাড়া আদায় করায় কাউন্টার ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা  প্রতিনিধি>>>

নোয়াখালীর চাটখিলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় হিমালয় বাস কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শামসুল আলম কামরুল (৪৫) উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, চাটখিল থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই ১০০-২০০ টাকা করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি ঈদুল আযহার সময় ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি হিমালয় বাস কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে ৭দিনের কারাদণ্ড দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে কারাদন্ড দেওয়া হয় এবং আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page