১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

চট্টগ্রামে ভোট কেন্দ্রের খসড়া তালিকা তৈরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখতে দেখতে ভোটের সময় এগিয়ে আসছে। তাই প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামে সংসদীয় এলাকাগুলোতে ভোট কেন্দ্রের খসড়া তালিকা তৈরির কাজ শেষ করেছে চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস।চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগের ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করে তার একটি সঠিক তালিকা তৈরি করে জেলা অফিসে পাঠানোর জন্য ইতোমধ্যে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সরজমিন পরিদর্শনকালে আগে যেসব স্থানে ভোট কেন্দ্র ছিল, সেসব স্থানে ভোট কেন্দ্র করার পরিবেশ আছে কিনা বা কোথাও কোনও অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে কিনা, ভোটার বেড়েছে কিনা – এ বিষয়গুলো বিবেচনা করে তালিকা তৈরি করতে বলা হয়েছে। থানা নির্বাচন কর্মকর্তারা আগের ভোটার তালিকা থেকে খসড়া একটি তালিকা তৈরি করেছেন। এরপর কমিশনের কাছে পাঠানো হবে।চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রামে ১৫টি উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১ হাজার ৮৯৮টি। আর বুথের সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৩টি। গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৫ উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্র ও ৮১৬টি ভোট কক্ষ বেড়েছিল। ভোটার সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন জনপ্রতিনিধি ও বিভিন্নজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছিল বলে জানান জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা। এবারও ভোটার সংখ্যা বৃদ্ধির ফলে কেন্দ্র সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা।গত ২ মার্চ ছিল জাতীয় ভোটার দিবস। এদিন নির্বাচন কমিশন সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকায় চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৪ লাখ ৫ হাজার ৪৬১ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩১ লাখ ৯ হাজার ৭৮৭ জন। এই চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page