১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মধ্যস্বত্বভোগীহীন ‘কৃষকের বাজার’ উদ্বোধন শহীদ আহমুদুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মূর্ত প্রতীক: নাজমুল মোস্তফা আমিন বৈশ্বিক তেলের অস্থিরতায় জি–৭ এর কৌশল: রিজার্ভ থেকে বাজারে সরবরাহের প্রস্তুতি চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক অবরুদ্ধ চট্টগ্রামে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার- ৫ ১৮ নগর ঝুঁকি চিহ্নিত করে ইপসার গবেষণা প্রতিবেদন চসিকে মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের আযম খান কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> কুড়িগ্রাম
  • কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু
  • কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান কুড়িগ্রাম>>> কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (৫) ও রিয়া মনি (১০) নামের ভাই-বোনের মৃত্যু হয়েছে।সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটি গ্রামে এ ঘটনা ঘটে।কু‌টি গ্রামের রবিউল ইসলামের সন্তান।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে সিফাত ও রিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল।কোনও এক সময় সিফাত পুকুরে পড়ে যায়।স্থানীয়‌দের ধারণা,ছোট ভাইকে উদ্ধার কর‌তে রিয়া পুকুরে নামলে সেও ডুবে যায়।বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও ছেলে-মে‌য়ে বাড়িতে না ফেরায় তা‌দের মা খুঁজ‌তে বের হন।তিনি পুকুর পাড়ে গি‌য়ে পানিতে সিফাতের লাশ ভাসতে দেখেন।তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা গি‌য়ে সিফাতের লাশ উদ্ধার করেন।পুকুর পাড়েরে রিয়ার স্যান্ডেল দেখে সন্দেহ হলে পুকুরে জাল টেনে তার লাশও উদ্ধার করেন স্বজনরা।ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হ‌য়ে‌ছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page