১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে স্বপ্নসারথি কিশোরীর পণ পার করেছি আঠারো,পেরিয়ে যাব পাহাড়ও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামার) প্রতিনিধি >>> “পার করেছি আঠারো,পেরিয়ে যাব পাহাড়ও”এই স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে  ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির(সেল্‌প)এর উদ্যোগে  স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)এবিএম সারোয়ার রাব্বী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সেল্‌প) এর জেলা ব্যবস্থাপক মাজেদুল হক সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্‌প)এর উপজেলা শাখার অফিসার মোখলেছুর রহমান ও সেল্‌প এর  কমিউনিটি অর্গানাইজার সিন্দু রায় প্রমুখ। এছাড়াও ১০টি গ্রামের ১০টি স্বপ্ন সারথি দলের ২৫ জন গ্রাজুয়েট কিশোরী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, আজকের এই অনুষ্ঠানে সকল কিশোরীরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। তাছাড়া ব্র্যাকের স্বপ্ন সারথি দল কর্তৃক পরিচালিত একটি কার্যক্রম হিসেবে এটি বাল্যবিয়ে প্রতিরোধসহ নানা জীবন দক্ষতামূলক  বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি এই প্রোগ্রামসহ ব্র্যাকের সকল প্রোগ্রামের সাফল্য কামনা করছি। ভবিষ্যতেও ব্র্যাক এই উপজেলায় এই ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহৃত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্বপ্নবাজ কিশোরীদের উদ্দেশ্যে আরো বলেন, শুধু তোমরাই স্বপ্ন দেখছো না, আমরা নিজেরাও স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্ন তোমাদের নিয়ে। তোমরা একদিন স্বপ্ন পূরণ করে অনেক দূর এগিয়ে যাবে। এই উপজেলা তথা দেশের গর্ব হবে তোমরা।তোমাদেরকে দেখে অনেক মেয়ে স্বপ্ন দেখতে শিখবে। পরিশেষে তিনি সবার জীবনের মঙ্গল কামনা করেন। অপর দিকে স্বপ্নসারথি গ্রাজুয়েট কিশোরীরা বলেন, আজ আমাদের খুব আনন্দের একটি দিন। কারণ, ২ বছর ধরে আমরা শিখেছি কিভাবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে হয়। জীবন দক্ষতা মূলক ২৬টি সেশনে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি। জেনেছি,স্বপ্ন পূরণ করতে হলে মন দিয়ে লেখাপড়া করতে হবে।নিজের শরীর ও মনের যত্ন নিতে হয়, আবেগকে প্রশ্রয় না দিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রযুক্তির ব্যবহার করতে হবে সাবধানে। হতে হবে স্বাবলম্বী। আমরা আত্মবিশ্বাসী হয়েছি। বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজ আমরা  ঝুঁকিপূর্ণ জীবন পেরিয়ে ১৮তে পা রাখতে পেরেছি। গ্রাজুয়েট হয়েছি। আমরা যখন গ্রাজুয়েট হওয়ার আনন্দের অনুষ্ঠান করছি,তখন দেশের হাজার হাজার কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে। খুন হচ্ছে।  বাল্য বিয়ের বোঝা সইতে না পেরে আত্মহত্যাও করছে। এমন পরিস্থিতিতে ১৮পার হওয়া এক বিশাল অর্জন। পরে ইউএনও তাদের  মাঝ  গ্রাজুয়েটের প্রত্যয়ন পত্র  ও “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” এ স্লোগানের লিপিবদ্ধ একটি করে মগ প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page