১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের  উত্তরের জনপদে শীতের আগমন: ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় ঢাকা চারপাশ মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান! হোটেলসহ ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার জরিমানা বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ ১৪ জন গ্রেপ্তার পটিয়ায় ঘাতক বাস চালকের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার। পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কিশোরগঞ্জে বাড়ছে শীতের প্রকোপ,দিনভর দেখা নেই সূর্যের 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

শীতের আনুষ্ঠানিক আগমনের এখনো মাসাধিক সময় বাকি। এরই মধ্যে অগ্রহায়ণের শুরুতেই উত্তরের জেলাখ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে হুহু করে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ।মঙ্গলবার (১৭নভেম্বর)সকাল গড়িয়ে বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা।বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।রাতের শর্যায় ওম পেতে গায়ে চাপাতে হচ্ছে মোটা কাঁথা-কম্বল। রাতভর টিনের চালে ঝমঝম শব্দে ঝরছে শিশির কণা।ভোরের আকাশে ধূষর কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ফসলি ক্ষেতসহ গ্রামীণ মাঠ প্রান্তর।শিশির জমে ফসলি ক্ষেত- ঘাসের ডগা ও মাকড়ষার জাল সয়লাব হয়ে পড়েছে।গাছের ঝরা শিশিরে পিচঢালা সড়ক ভিজে একাকার হয়ে পড়ছে।বিশেষ করে ভোরে ঘর থেকে বের হওয়া মানুষ,কৃষক, দিনমজুর ও শ্রমজীবীদের পড়তে হচ্ছে কিছুটা বিড়ম্বনায়।সাতসকালে সড়ক পথে নানা যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ইতোমধ্যে সকাল-সন্ধায় সবাই গরম কাপড় ব্যবহার করতে শুরু করেছেন। অপর দিকে শিশু বৃদ্ধারা ঠান্ডা জনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন।আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নানা চিকিৎসা কেন্দ্রে সেবা নিচ্ছেন।স্থানীয়দের মতে, ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী  শীত আসতে এখনো বেশ কিছুদিন বাকি থাকলেও প্রকৃতিতে শীতের প্রকোপ বাড়তে  শুরু করেছে। সময়ের আগেই শীতের এমন উপস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা অনুভূতি। সর্বোপরি  ভোরের শিশিরভেজা ঘাস, ঘনকুয়াশার আবরণ আর উত্তরের হিমেল হাওয়া যেন আগাম শীতের বার্তা নিয়ে হাজির হয়েছে এ জনপদে।সব মিলিয়ে অগ্রহায়ণের শুরুতেই বাড়তে শুরু করেছে শীত। ধনীদের জন্য শীত আনন্দদায়ক হলেও গরিবের জন্য অভিশাপ ও কষ্টদায়ক।তাই শীতের তীব্রতা বাড়ার আগে সমাজের দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ লাঘবে বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। তবে উপজেলায় আবহাওয়া অধিদপ্তর না থাকায় তাপমাত্রা ও শীতের পারদ সম্পর্কে কোন জানা যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page