৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩ অবসর মহেশখালীতে ইয়াবা কারবারে বাধা দেওয়ায় পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কিশোরগঞ্জে প্রকৃতিকে রক্ষা  ও  ইংলিশ দক্ষতা  বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ  অনুষ্ঠিত  

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> পরিবেশ বিধ্বংসী প্লাস্টিক-পলিথিনের বিষফোঁড় থেকে প্রাণ -প্রকৃতিকে রক্ষা ও বর্তমান প্রজন্মকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে একটি স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে বাতিঘর হিসেবে কাজ করছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।   এ লক্ষ্যে “প্রকৃতিকে রক্ষা করি, ইংলিশ দক্ষতায় নিজেকে গড়ি” লার্নিং ইংলিশ থ্রো সেফ প্ল্যানেট  বিষয়ক তিন দিনের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গত  ১৩ -১৫ জানুয়ারি (সোমবার-বুধবার)কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়ন কমিটির সহযোগিতায় এপি অফিসের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত শিশু ফোরামের ৩০জন কোমলমতি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন এপি ম্যানেজার  সাগর ডি’ কস্তা, প্রোগ্রাম অফিসার জেফি রাজ দোলন কুবি,জন কেনেডি ক্রশ,স্বপন কিসপট্টা,ইংলিশ প্রশিক্ষক সন্তোষ কুমার রায় প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী  আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সিএসএম তপন মহন্ত, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন।এসময়  প্রশিক্ষণের উদ্দেশ্য,প্রাক -যোগ্যতার যাচাই পরীক্ষা, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম ব্যাখ্যা,ইংরেজি শিক্ষার গুরুত্ব বিশেষত শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ,  ব্যবহারিক ইংরেজির প্রয়োজনীয়তা, প্রকল্প পরিচিতি ও পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বোতল কালেকশন প্রসেস,  মৌলিক ইংরেজি তথা শব্দ ভান্ডার,বাক্য গঠন,শব্দ ভাণ্ডার  তৈরি,দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় বাক্যাংশ, ইংরেজি পড়া উচ্চারণ, উন্নয়ন, সাপ্তাহিক পড়াশুনার চ্যাপ্টার,মাসিক পরীক্ষা, প্রতিদিনের ক্লাস রুটিন,ইংলিশ ফর এনভায়রনমেন্ট সেশনে পরিবেশ সচেতনামূলক কার্যক্রম, শিশুদের প্লাস্টিক সংগ্রহের কার্যক্রম ও পরিকল্পনা,দল/ পিয়ার গঠন  ইত্যাদি বিষয়ে সমুহ  তুলে ধরে আলোকপাত করা হয়। সংস্থাটি সূত্রে জানা যায় ইংরেজি শিক্ষার পাশাপাশি প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনে নির্বাচিত শিশু ফোরামের সদস্যগন  তাদের বাড়ির আনাচে- কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক-পলিথিন  সংগ্রহ করে তা এপি অফিসে সংরক্ষণাগারে  জমা দানে নির্দেশ দেওয়া হয়। যা পরবর্তীতে  সংগৃহীত পলিথিন বিক্রি করে তাদের মাঝে বন্টন করা হবে ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page