২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা দেশের বাজারে সোনার দাম ভরিতে কমল ২,৮৫৭ টাকা বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে দেখা দিল মতভেদ রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিধ্বস্ত পিএসভি আইন্দহোভেন মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি পোশাক শ্রমিক মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকার ক্ষতি: তদন্তের আওতায় আসতে পারেন সাবেক ডিপিডি অনুপম সাহা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা।

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পে (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) বড় ধরনের আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৬৮৬ কোটি টাকা ক্ষতির অভিযোগে চলমান তদন্ত নতুন মোড় নিচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এই তদন্তের আওতায় আসতে পারেন প্রকল্পটির সাবেক উপ-প্রকল্প পরিচালক (ডিপিডি) ও বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব ড. অনুপম সাহা। এছাড়া প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও আর্থিক অসংগতি খতিয়ে দেখতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সরকারের উচ্চপর্যায় থেকেও পৃথক তদন্ত চলছে বলে জানা গেছে।প্রকল্পে সম্পৃক্ততা ও প্রশাসনিক বদলি।প্রশাসনিক নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ড. অনুপম সাহা টানেল নির্মাণ প্রকল্পের গুরুত্বপূর্ণ সময়ে উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের মার্চ মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে টানেল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের পদ থেকে বদলি করে বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।দুদকের তদন্ত ও সম্ভাব্য সম্পৃক্ততা।দুদকের দায়ের করা মামলায় রাষ্ট্রের প্রায় ৬৮৬ কোটি টাকা আর্থিক ক্ষতির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রকল্পের তৎকালীন প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন তদন্তকারীরা।নাম প্রকাশ না করার শর্তে দুদকের তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “মামলার প্রাথমিক এজাহারে চারজনের নাম থাকলেও তদন্তের স্বার্থে এবং দালিলিক প্রমাণের ভিত্তিতে নতুন নাম যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। প্রকল্পের তৎকালীন উপ-প্রকল্প পরিচালক হিসেবে ড. অনুপম সাহার দায়িত্বকালীন সময়ের আর্থিক অনুমোদন ও ব্যয়ের নথিপত্র খতিয়ে দেখা হতে পারে। সুনির্দিষ্ট অভিযোগ বা দালিলিক প্রমাণ পাওয়া গেলে তাকেও জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা হবে।”সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, তৎকালীন রাজনৈতিক প্রভাব ও আঞ্চলিক পরিচয়ের সুযোগ নিয়ে প্রকল্পের বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ে কোনো অনিয়ম হয়েছিল কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতামত।বৃহৎ অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “মেগা প্রকল্পগুলোতে ব্যয় বৃদ্ধি এবং আর্থিক অনিয়মের যে চিত্র সামনে আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কেবল শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবে না; প্রকল্প বাস্তবায়ন, অর্থ ছাড় এবং প্রশাসনিক অনুমোদনের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা সরাসরি যুক্ত ছিলেন, তাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি, যাতে ভবিষ্যতে রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় রোধ করা যায়।”সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য।তদন্তের সম্ভাব্যতা ও প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ড. অনুপম সাহার বক্তব্য জানার জন্য তার দাপ্তরিক ও ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার একান্ত সচিব (পিএস) ফোন রিসিভ করে জানান, স্যার বর্তমানে মিটিংয়ে ব্যস্ত আছেন, পরবর্তীতে কথা বলবেন।এরপর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে আর কোনো সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা
পটিয়ার জান্নাতের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কেড়ে নিল মোটর বাইক।
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

You cannot copy content of this page