২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু, মুগ্ধ পর্যটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ ।।  বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে এখন শুধু ঢেউয়ের গর্জনই নয়, পর্যটকদের হৃদয় দোলাচ্ছে এক তরুণীর কণ্ঠের গানের মোহনীয় সুর। তিনি কক্সবাজারের স্থানীয় উদীয়মান সংগীতশিল্পী আকলিমা ইসলাম ইফতি। সৈকতের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে তাঁর পরিবেশন করা গান এবং সুরের মূর্ছনায় মুগ্ধ হচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা হাজারো পর্যটক।সম্প্রতি সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে ইফতির গান সুর বাজানোর পারফরম্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। পর্যটন নগরীর বিনোদনে তাঁর এই শৈল্পিক পরিবেশনা এক নতুন মাত্রা যোগ করেছে।ঢাকা থেকে পরিবারসহ বেড়াতে আসা পর্যটক তানভীর আহমেদ বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সন্ধ্যায় আমাদের কোম্পানির ইভেন্টে ইফতির এমন চমৎকার লাইভ গান ও নিত্য উপভোগ করব, তা ভাবিনি। আকলিমা ইসলাম ইফতির পারফরম্যান্স আমাদের ভ্রমণ আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সমুদ্রের বাতাসের সাথে বাঁশির সুর মিলে এক অন্যরকম আবহ তৈরি হয়।সিলেট থেকে আসা আরেক পর্যটক মরিয়ম আক্তার বলেন, সাধারণত সৈকতে আমরা ঘুরে বেড়াই, কিন্তু এই শিল্পীর গানের সুরের দক্ষতা আমাদের এক জায়গায় থমকে দাঁড়াতে বাধ্য করেছে। তরুণ প্রজন্মের একজন নারী হয়ে এভাবে লোকসংগীতকে পর্যটকদের সামনে তুলে ধরাটা সত্যিই প্রশংসনীয়।শিল্পীর এই উদ্যোগ ও প্রতিভা সম্পর্কে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন,আকলিমা ইসলাম ইফতি আমাদের স্থানীয় একজন অত্যন্ত সম্ভাবনাময় ও প্রতিভাবান শিল্পী। লোকসংগীত বিভিন্ন গানের প্রতি তাঁর যে একাগ্রতা, তা সত্যিই গর্বের। কক্সবাজারের পর্যটনকে কেবল প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্কৃতির সঙ্গে জড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইফতির মতো তরুণ শিল্পীরা দারুণ ভূমিকা রাখছেন। জেলা শিল্পকলা একাডেমি সব সময়ই এমন প্রতিভাদের বিকাশ ও পৃষ্ঠপোষকতায় কাজ করে যাচ্ছে। পর্যটকদের সুস্থ বিনোদন দিতে আমরা ভবিষ্যতে সরকারিভাবেও তাকে বিভিন্ন সাংস্কৃতিক মেলবন্ধনে যুক্ত করার পরিকল্পনা করছি।নিজের অনুভূতি ব্যক্ত করে আকলিমা ইসলাম ইফতি বলেন, সংগীত এবং বাঁশি আমার প্রাণ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ কক্সবাজারে আসেন ক্লান্তি দূর করতে। আমার গান আর সুর যদি তাদের মনে কিছুটা হলেও প্রশান্তি দিতে পারে, সেখানেই আমার সার্থকতা। আমি আমাদের দেশীয় লোকসংস্কৃতি ও সুরকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা মনে করছেন, পর্যটন জোনে আকলিমা ইসলাম ইফতির মতো তরুণ শিল্পীদের সরকারি ও বেসরকারিভাবে আরও বেশি সুযোগ ও বড় মঞ্চ করে দিলে কক্সবাজারের পর্যটন শিল্প সংস্কৃতি অঙ্গনে আরও সমৃদ্ধ হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কারাগারে সাতকানিয়ার যুবলীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল

You cannot copy content of this page