৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

এক শাড়িতে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিফাত হোসেন মেশকাতঃআক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ>>>

জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত স্বামীর নাম সুহেল রানা (৪২) স্ত্রী পারুল বিবি (৩৯)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত পারুল বিবির নিজ (বাবার বাড়ি) বাড়ির একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত পারুল বিবি তাঁর পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একাই থাকতেন। এসময় একই গ্রামের সোহের রানার সাথে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। নিহত পারুলের স্বামী সোহেল রানাও ছিল বিবাহিত। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আয়শা সিদ্দিকা নামে স্থানীয় এক গৃহবধু ওইবাড়িতে দুধ দিতে গিয়ে একটি ঘরের মধ্য স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা পারুলের বাড়ির একটি ঘরের বাঁশের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দা গৃহবধু আয়শা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যায়। ওই সময় কোন সারাশব্দ না পেয়ে বাড়িতে ঢুকি, এরপর একটি ঘরের মধ্য একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে বাহিরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় পেঁচানো শাড়ি কেটে মরদেহদুটি নামিয়ে আনেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, শুনেছি তাঁরা ৪-৫ মাস আগে বিয়ে করেছেন। তাঁদের কারো সাথে বিবাদ ছিল না। ঠিক কি কারনে এমন কাজ করলো এটা আমার জানা নেই। নিহত সোহেল রানার বড় স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামী রাতে আমাদের বাড়িতে ছিল। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যান। এরপর লোক মুখে জানতে পারি তাঁর ওই স্ত্রীর বাড়িতে নাকি তাঁদের গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। কি করানে ওই ঘটনা ঘটেছে আমি কিছু জানি না। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাঁদের মধ্য পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর এই কারনেই এক সাথে আত্নহত্যা করতে পারে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থা এসেছি। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুনামগঞ্জ জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের অনুষ্ঠান
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ
শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন

You cannot copy content of this page