২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ঈদ-উল-আযহা উদযাপনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউজ মাঠে সকাল আটটায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কামরুল ইসলাম গাজী নিজস্ব প্রতিবেদক খুলনা>>> পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে সাতটায় খুলনা জেলা মডেল মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাতের আয়োজন করা হবে।জেলার সকল অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপনী-বিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, জেলায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা পাঁচশত ৯৫ মেট্রিকটন। জেলায় বর্তমানে তিন হাজার সাতশত ৪৩ মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোন সংকট নেই।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page