১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত  সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও ২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জিয়া-বেগম জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান- লায়ন হেলাল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে চট্রগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) বিকেল ৩টায় সাতকানিয়া পৌরসভার এরাবিয়ান কনভেনশন হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর সভাপতিত্বে এবং পৌর বিএনপি নেতা নূরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হেলাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হলেন তারেক রহমান। বর্তমানের এই সংকটময় মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার প্রয়াত পিতার আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন, গণতন্ত্রের পুনরুদ্ধার, শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি আজ জাতির প্রত্যাশা পূরণের কান্ডারি।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, উন্নয়ন ও অধিকার আদায়ের এই পথ কখনো সহজ নয়। নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও প্রতিবন্ধকতা আমাদের সামনে আসবে। তাই সব বাধা ডিঙিয়ে আমাদের মূল দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সব পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো।

লায়ন হেলাল তাঁর বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, দুর্নীতির বিরুদ্ধে সততা, অনুৎপাদনশীলতার বিরুদ্ধে উৎপাদন এবং বিভেদের বিরুদ্ধে ঐক্যের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, দলকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে। ব্যক্তি নয়, সংগঠনই হোক আমাদের মূল অগ্রাধিকার। যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন এবং দলকে ব্যবসার মাধ্যম না বানিয়ে সেবার ব্রত হিসেবে নিয়েছেন, তারাই দলের প্রকৃত শক্তি। আসুন, আমরা তৃণমূলকে শক্তিশালী করে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করি।

জিয়ার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার সভাপতির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু মহান মুক্তিযুদ্ধ ও পরিবর্তিত বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীকে জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী রফিকুল আলম, দীন মোহাম্মদ মনজুর এবং ফৌজুল কবির ফজলু।এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, নুরুল আবছার, এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী, এডভোকেট ওমর চৌধুরী, নাছির উদ্দীন, আব্দুল মোমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, ইমরান হোসেন, দিদার হোসেন বাপ্পি, শাহাদাত হোসেন, মো. ইলিয়াস, শামিম সিকদার, মাস্টার ইসমাইল, ছালেহ আহমদ, নাজির বাদশা, শহীদ, সেলিম বাংলা, মামুন চৌধুরী, আবুল হোসেন, আয়ুব মাস্টার, আমিন মাস্টার, আবু ছালেহ, মো. কালাম, কামাল উদ্দিন।

যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল, শাহাদাত, জামাল হাকিম, শাহজাহান, লোকমান, বাদশা ও বেলাল। স্বেচ্ছাসেবক দল নেতা আব্বাস উদ্দিন, এমরান ও আমির হোসেন; শ্রমিক দল নেতা আবু এবং জাসাস নেতা ইউসুফসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সাবেক ছাত্রনেতা শহীদ ফকিরের পরিচালনায় ফাতেহা পাঠ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কিশোরগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে জলবায়ু, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত 
সুনামগঞ্জের নতুনপাড়ায় পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করে পৌর প্রশাসক
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ইউএনও
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ
নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম।

You cannot copy content of this page