৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি : গত ৫-৬ জুন, ২০২৬ ইং তারিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল স্যাটেলাইট টিভি এবং দৈনিক পত্র-পত্রিকায় আমার ক্রয়কৃত ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে আব্দুল আলীম গং ও আরিফ গং কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনের বরাতে যে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়েছে-আমি শাহাব উদ্দিন রাশেদ তার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য, কাল্পনিক এবং তথ্য বিকৃতির এক নিকৃষ্ট উদাহরণ। প্রকৃত সত্যটি নিচে তুলে ধরা হলো: জমির বৈধ মালিকানা ও ভোগদখল,বিজ্ঞপ্তিতে উল্লেখিত জমিটি (যা স্থানীয়ভাবে গ্রাম্য ভাষায় ‘চোর কাটার বাড়ি বাগিচা ভাগ,নামে পরিচিত) মোহাম্মদ নসীদ মাস্টারের ওয়ারিশদের নিকট থেকে ২০১৮ সালের ১০ মার্চ তারিখে আমি বৈধভাবে ক্রয় করি। যার সাফ-কবলা দলিল নং- ২২০৩ (তারিখ: ১০-০৩-২০১৮ ইং)। ক্রয়ের পর থেকে আজ অব্দি আমি উক্ত জমি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।

আব্দুল আলীম গং-এর পূর্বপুরুষেরা (বাবা) উক্ত জায়গায় তাদের প্রাপ্য অংশ পূর্বেই ২৮-০৭- ১৯৫১ সনে ৪১৪২ কবলা মূলে আব্দুল আলিম গং জাগা বিক্রি করে সম্পূর্ণ নিঃস্বার্থ বান হন। তাদের এই বিক্রয় সংক্রান্ত যাবতীয় মূল ও বৈধ কাগজপত্র (ডকুমেন্ট) বর্তমানে আমার নিকট সংরক্ষিত রয়েছে। সুতরাং, উক্ত জমিতে বর্তমানে আব্দুল আলীম গং-এর আইনগত কোনো প্রকার স্বত্ব বা অধিকার নেই।

আরিফ গং-এর মামলার রায়: আরিফ গং মূলত আমার মূল বিক্রেতাদেরই গোষ্ঠীভুক্ত। ওয়ারিশ সূত্রে প্রাপ্য অংশ নিয়ে তারা অতীতে একটি মামলা করেছিলেন। বিজ্ঞ আদালত সেই মামলার রায় তাদের পক্ষে দিয়েছেন এবং আদালত কর্তৃক তাদের প্রাপ্য জায়গা বুঝিয়েও দেওয়া হয়েছে। আইন মোতাবেক নিজেদের জায়গা বুঝে পাওয়ার পরও, তারা সম্পূর্ণ অবৈধ উদ্দেশ্যে আমার ভোগদখলীয় জায়গায় মালিকানা দাবি করছে-যা অত্যন্ত হাস্যকর ও আইনবহির্ভূত।

আব্দুল আলীম গং ও আরিফ গং নিজেদের দেউলিয়া ও ভিত্তিহীন দাবিকে প্রতিষ্ঠা করতে এবং সমাজে আমার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়ে এই মিথ্যা সংবাদ সম্মেলনটি করেছে। আমি সংশ্লিষ্ট সাংবাদিক ভাই ও দেশবাসীকে এই ধরনের বিভ্রান্তিকর ও একপাক্ষিক খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে, ভবিষ্যতে আমার বৈধ সম্পত্তি নিয়ে এ রূপ মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হলে আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page